Saturday , 23 March 2024 | [bangla_date]

বীরগ‌ঞ্জের ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

বীরগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপু‌রের বীরগ‌ঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার সকালে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস অভিযান পরিচালনা করেন। মডার্ন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ সৈয়দ সাব্বির-উল-ইসলাম, উপজেলা স্যানিটারী সহযোগী ইন্সপেক্টর সামিউল ইসলাম (এসআইটি), বীরগঞ্জ থানার ফোর্স সহ আরো অনেকে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, মডার্ন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অপারেশন ও অ্যানেস্থেসিয়া প্রদান, সার্বক্ষণিক চিকিৎসক নাই ও নার্স নাই এবং চিকিৎসক ব্যতীত পরীক্ষা করা। তাই ৭দিনের মধ্যে সকল শর্ত পূরণ করে ক্লিনিক পরিচালনা করার জন্য নির্দেশনা দেন।
আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের পরামর্শ ছাড়াই পরীক্ষা করা, ′সি’ ক্যাটাগরির অনুমোদন নিয়ে ′বি′ ক্যাটাগরির পরীক্ষা করা এবং এক্সরে এর অনুমোদন না থাকায় মৌখিকভাবে এক্সরে এর কার্যক্রম বন্ধ করেন এবং ৭দিনের মধ্যে সকল শর্ত পূরণ করার নির্দেশনা দেন। সেবা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ডাক্তারের পরামর্শ ছাড়াই পরীক্ষা করা এবং ′সি’ ক্যাটাগরির অনুমোদন নিয়ে ′বি′ ক্যাটাগরির পরীক্ষা করার জন্য ৭দিনের মধ্যে সকল শর্ত পূরণ করার নির্দেশনা দেন। তিনি আরও বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

অভিনব কায়দায় মাইক্রোবাসে ফেন্সিডিল বহনকালে আটক মাদক ব্যবসায়ী

দশমাইল হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৬

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন সভাপতি প্রার্থী গিয়াস উদ্দীনের মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

পীরগঞ্জে সীমান্তে অবৈধ পারাপারের সময় ৪ জন আটক

কাল থেকে সারাদেশে কঠোর লকডাউন, ২১ দফা নির্দেশনা

পীরগঞ্জে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

বাংলাবান্ধা স্থলবন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ

পীরগঞ্জে প্যানেল মেয়রের অপসারণ দাবী

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার; দিনাজপুরে ১৮ পরীক্ষার্থী আটক