Sunday , 24 March 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। রোববার এ ঘটনায় সদর থানার এসআই (নি:) মো: আল-আমিন সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরনে জানা যায়, ভোর রাতে সদর থানা পুলিশের একটি টিম শহরের সত্যপীর ব্রীজে অবস্থান করছিল। এ টিমের সদস্যরা গোপন সংবাদ পান যে, পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচা চলছে। পরক্ষনেই পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌছালে তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক পালানোর চেষ্টা করে। এ সময় ওই মহল্লার মো: তহিদুল ইসলামের ছেলে মো: সাব্বির হোসেন (২১), পাশ্ববর্তী আশ্রমপাড়া মহল্লার মো: মনিরুল ইসলামের ছেলে মো: মুরাদ ওরফে তাসিন (২০) ও পঞ্চগড় জেলার তিতো পাড়া গ্রামের মৃত মঞ্জুর ছেলে মো: মারুফ (১৯) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২১পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোপি কৃষ্ণ রায় সভাপতি, নবাব সেলিম কে সম্পাদক করে “বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট”-এর উপজেলা কমিটি গঠন।

সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আসলামের গণসংযোগ অব্যাহত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আদিবাসী হিসাবে সাংবাবিধানিক স্বীকৃতি, পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে মানববন্ধন

৯ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করলেন ঠাকুরগাঁওয়ের শিশু হাবীবা

পীরগঞ্জে সাবেক সংসদ সদস্যের ইন্তেকাল

বিরলে আলোচিত নৈশ্য প্রহরী খুঁনের ঘটনায় প্রধান আসামী সুবাসের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

রাণীশংকৈলে সাংবাদিকসহ ৫ জনের নামে অপহরণ ও ধর্ষণের মামলা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল ডিগ্রী কলেজে এইচ,এস,সি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়,প্রতিষ্ঠানে তালা দিলেন শিক্ষার্থীরা !

বাংলাদেশিদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে