Saturday , 6 April 2024 | [bangla_date]

লুঙ্গি পড়া পোশাকে ইজিবাইকে যাত্রী সেজে মাদক সরবরাহের চেষ্টাকালে মাদককারবারি আটক

পড়নে লুঙ্গি সাদামাদা পোশাকে ইজিবাইকে যাত্রী সেজে বস্তায় ভরে মাদক সরবরাহের চেষ্টাকালে আটক। সবার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করা এসব মাদক নিয়ে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)দিনাজপুরের দলের চোখ ফাঁকি দিতে পারেনি ওই মাদক কারবারি। এসময় জব্দ করা হয় ৬০ বোতল ফেন্সিগ্রিপ।
শুক্রবার দুপুরে তাকে চিরিরবন্দর উপজেলার কুতুবডাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করে তাকে।
আটক সাদ্দাম হোসেন(৩৬) দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউপির দানিহারী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
সাদ্দাম হোসেন সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে পাইকারি দরে স্থানীয় মাদককারবারীদের সরবরাহ করে আসছিল।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। ডিএনসি টিমও সে লক্ষ্যে অভিযান জোরদার রেখেছে। এরই ধারাবাহিকতায় মাদককারবারি সাদ্দামকে ফেনসিডিলসহ আটক করা হয়। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার এসময় আহŸান জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অভাবের দিন শেষ পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে আগাম জাতের আমন ধান কাটা নিয়ে ব্যস্ত কৃষক-শ্রমিকরা

পল্লীশ্রী’র উদ্যোগে ইউনিয়নভিত্তিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

মেট্রোরেল এখন আর স্বপ্ন নয় বাস্তবতা- নৌ প্রতিমন্ত্রী

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনারের সহধর্মীনি এলে রাজ দেবোত্ত এস্টেটের পক্ষে সংবর্ধনা প্রদান

পীরগঞ্জে লকডাউন নির্দেশনা অমান্য করায় ৭ব্যক্তি কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

শ্রমিকরা রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরলে ইংলিশ ফর লাইফ মাইক্রো প্রজেক্ট ক্লোজিং সিরিমনি অনুষ্ঠিত

দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

অনশনের পর হাবিপ্রবিতে ছাত্র সংসদ গঠনে ৮ সদস্যের কমিটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম দবিরুল ইসলামের কনিষ্ঠ পুত্র আহসান উল্লাহ ফিলিপ।

হরিপুরে সম্ভাব্য এমপি প্রার্থী ফিলিপের গণসংযোগ