Sunday , 14 April 2024 | [bangla_date]

রাণীশংকৈলে কুলিক নদীতে নববর্ষের গোসল করা হলো না ২ শিশু কন্যার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ গ্রাম্য এলাকাগুলোতে নববর্ষ উপলক্ষে রংমাখানো, নদী বা পুকুরে মাছ ধরা, গোসল করার প্রচলন রয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুলিক নদীতে দুই শিশু গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে দূজনে পাতিতে তলিয়ে গেলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, নববর্ষ উপলক্ষে কুলিক নদীতে ১৪ এপ্রিল (রবিবার) উপজেলার লেহেম্বা ইউনিয়নে খঞ্জনা গ্রামের ইব্রাহিমের কন্যা ইয়াসমিন (১০) দিনাজপুর সদর উপজেলার রেল স্টেশন এলাকার ইউসুফ আলী’র কন্যা তসলিমা (৮) গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। নানার বাড়িতে বেড়াতে আসা তসলিমা ও ইয়াসমিন সাথে দুপুরে কুলিক নদীতে গোসল করতে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে কুলিক নদী পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখে তাদের মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণে বাঁচলেন যাত্রীরা

নির্বাচন যদি ভন্ডুল হয় তা হলে আমাদের প্রত্যাশা ও ২৪ শের আন্দোলনের প্রত্যাশা হোচট খাবে ……….বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

বীরগঞ্জে আ’লীগ নেতার বিরুদ্ধে ফুফুদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে গৃহহীন ও ভূমিহীন পরিবার পুণর্বাসনে ট্রাস্কফোর্স কমিটির সভা

হরিপুরে রোগী কল্যাণ সমিতি গঠনের জন্য আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

রাণীশংকৈলে বৈদ্যুতিক শক খেয়ে যুবক নিহত

আচরণবিধি লঙ্ঘন অভিযোগে পঞ্চগড়-১ আসনের  আ’লীগ মনোনিত প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন অভিযোগে পঞ্চগড়-১ আসনের আ’লীগ মনোনিত প্রার্থীকে শোকজ

বিশ্ব শিশু দিবসের অরবিন্দ শিশু হাসপাতালের বর্ণাঢ্য র‌্যালী

রাণীশংকৈল পৌর শহরে মশক নিধন ও ডিজিটাল সেন্টার উদ্বোধন