Monday , 15 April 2024 | [bangla_date]

বীরগঞ্জে কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩১ সনকে বরণ করে নিতে বর্ণিল আয়োজনে বীরগঞ্জ উপজেলায় মঙ্গল শোভাযাত্রা এবং
নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল -২০২৪) সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় নানা বয়সের নারী-পুরুষ,কচিকাচা কেউ পাঞ্জাবী,কেউ বাসস্তি শাড়ী পড়ে অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়। শোভাযাত্রায় হাতি, ঘোড়া, প্যাঁচা, জাতীয় পাখি দোয়েল স্থান পেয়েছে। শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মঙ্গল শোভা যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল)আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা। উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী , সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা প্রকৌশল জিবিল আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়।
এসময় উপজেলা সকল শ্রেণির কমকর্তা কর্মচারি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ফজলে এলাহী। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রাঙ্গণে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উদ্যোক্তারা বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক, পণ্য সামগ্রী নিয়ে পসরা সাজিয়েছে। মেলায় শতশত মানুষের ঢল নামে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৩ মাদ’কসে’বীকে কা’রাদ’ন্ড

আহবায়কের পদে বহাল রাখার দাবিতে বোচাগঞ্জে যুবদল নেতা আসাদুল হক চৌধুরীর সাংবাদিক সম্মেলন

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস রিলিজ

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে রয়েল কাজী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৫মাস কারাদণ্ড..

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

ফুলবাড়ীতে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা প্রদান

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য -হুইপ ইকবালুর রহিম

বড়পুকুরিয়ায় ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত