Tuesday , 16 April 2024 | [bangla_date]

আটোয়ারীতে সংরক্ষিত মহিলা এমপি’র প্রথম মতবিনিময় সভা

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে পরিষদের সম্মেলন কক্ষে চৌকস উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজনুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসন-৩০১ এর সংসদ সদস্য রেজিয়া খাতুন। এর আগে নবাগত সংসদ সদস্যকে অত্র উপজেলায় প্রথম পদার্পন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান আটোয়ারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ। অত:পর উপজেলার সার্বিক প্রেক্ষাপট উপস্থাপন করে প্রধান অতিথি মহোদয়কে অবহিত করে বক্তব্য রাখেন উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও মোহাম্মদ শাহ্, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান গোলাপ, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী রকি প্রমুখ। মতবিনিময় শেষে সাংসদ সম্প্রতি উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেতুঁলিয়ায় পল্লী বিদ্যুতের ১০ এমভিএ উপকেন্দ্রের উদ্বোধন

বঙ্গবন্ধু ও স্মৃতি সৌধে পূস্পার্ঘ অর্পণ রাণীশংকৈলে পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়

পঞ্চগড় হাসপাতালের নতুন ভবন চালু করতে ১০ লাখ টাকা অনুদান দিল জামায়াত গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোন মূল্য নেই -জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম

নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রমেশ চন্দ্র সেন এমপির সুস্থতা কামনা ঠাকুরগাঁও পৌর আ’লীগের দোয়া মাহফিল

হরিপুর ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের নিকট টাকা দাবি

জন্মাষ্টমী’র আলোচনা সভা

জমে উঠেছে কান্তজিউ মন্দিরের রাস মেলা

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

দিনাজপুর ইনস্টিটিউটর প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী