Tuesday , 7 May 2024 | [bangla_date]

আইইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালিত

আনন্দ, উৎসব ও ব্যাপক কর্মসুচীর মধ্য দিয়ে ও দিনাজপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ, (আই.ই.বি)’র ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) ২০২৪ পালিত হয়েছে। ৭ মে মঙ্গলবার আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ব্যাপক কর্মসুচী গ্রহন করে। কর্মসুচীতে ছিল জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, শান্তির প্রতিক পায়রা উড়ানো, বেলুন উড়িয়ে কর্মসুচীর উদ্বোধন, উৎসব র‌্যালী শেষে সড়ক ভবন কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও সড়ক সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌ: মোঃ মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে ও আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ: মোঃ মুরাদ হোসেন এর সঞ্চালেন বক্তব্য রাখেন সওজ, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ মনসূরুল আজিজ, গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ ফজলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ এস. এম. শাহিনুর ইসলাম, হাউজিং, দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকৌঃ মোঃ আসাদুজ্জামান, ইইই, হাবিপ্রবি’র সহকারী অধ্যাপক প্রকৌঃ মোঃ সফিকুল ইসলাম, হাবিপ্রবি’র সহঃ অধ্যাপক প্রকৌঃ মোঃ মিজানুর রহমান, ইইই, হাবিপ্রবি’র সহঃ অধ্যাপক প্রকৌঃ মোঃ ফেরদৌস ওয়াহিদ, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌঃ জয়ন্ত কুমার।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর চিফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) প্রকৌঃ মোঃ জাবেদ আলী ও হাবিপ্রবির নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রকৌঃ মোঃ সৈকত আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রক্তদানে উৎসাহিত করতে দিনাজপুরে মেডিকেল ক্যাম্প

পীরগঞ্জ বণিক সরকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

ঠাকুরগাঁওয়ে কালের পরিবর্তে গরুর হাল বিলুপ্তির পথে –কৌশলের পদ্ধতিতে ঘোড়া দিয়ে জমিতে হালচাষ

সাংবাদিক আনোয়ারের দাদী আর নেই

কাবুল বিমানবন্দর চালাতে তুরস্কের সহায়তা চায় তালেবান

বীরগ‌ঞ্জের ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

রাস্তার ধারে মৃত্যুফাদ

পীরগঞ্জে সনদপত্র ও ল্যাপটপ বিতরণ

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —–হুইপ ইকবালুর রহিম