Saturday , 18 May 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ে পুষ্টির চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ মে শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি গুঞ্জরগড় উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হারভেস্টপ্লাস এর বাস্তবায়নে “রিয়েক্টস-ইন প্রজেক্ট” এর আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি গুঞ্জনগড় উচ্চ বিদ্যালয় হলরুমে “জিংক গম ও জিংক ধান” শীর্ষক “স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান, ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রজেক্টের ফোকাল পার্সন কৃষিবিদ মো: আশরাফুল আলম, পিসি মো: কামরুল ইসলাম ও স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১০৫ জন শিক্ষার্থী, ১১ জন শিক্ষক সহ মোট ১১৬ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের পয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানোসহ নানা বিষয়ে আলোচনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনাজপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ও ৮ দফা দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন দিনাজপুরে দোয়া-মাহফিল আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে

দিনাজপুরের বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে গ্রাম বিকাশ কেন্দ্র অধিকার প্রকল্পের অধিপরামর্শ সভা

পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য অন্তর্ভূক্তি বিজ্ঞপ্তী

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল মেডিকেল গ্যাস সিস্টেম উদ্বোধন

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের  বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

দিনাজপুর শহরে কুকুরের  কামড়ে আহত ৬

দিনাজপুর শহরে কুকুরের কামড়ে আহত ৬

দিনাজপুরে ২৫০ বৈদেশিক মুদ্রাসহ আটক-১