Saturday , 18 May 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ে “পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৮ মে শনিবার উন্নয়ন সংস্থা ইএসডিও’র জয়নাল আবেদীন অডিটরিয়ামে এ মতবিনিময় সভাটির আয়োজন করা হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় রংপুর বাপাউবো উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী (পুর) মো: মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঢাকা বাপাউবো (পরিকল্পনা, নকশা ও গবেষণা) অতিরিক্ত মহাপরিচালক মো: জহিরুল ইসলাম, ঢাকা বাপাউবোর পরিকল্পনা প্রধান প্রকৌশলী (পুর) ড. শ্যামল চন্দ্র দাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) ফারজানা আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদী ব্যবস্থাপনার সাথে জড়িত মানুষজন উপস্থিত ছিলেন। এর আগে সংশ্লিষ্ট বিষয়ের উপরে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণের সমাপনী

টাঙ্গাইলে চলন্ত বাসে পালাক্রমে ধর্ষণ ও ডাকাতি লোমহর্ষক সেই ঘটনার বর্ণনা দিলেন এক নারী

রেলপথের অপমৃত্যু,  ৭১৩ কোটি টাকার অপচয়

রেলপথের অপমৃত্যু, ৭১৩ কোটি টাকার অপচয়

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ

নেক্কারজনক ঘটনা ঘটেছে সচিবের কার্যালয়ে -মির্জা ফখরুল

আটোয়ারী পুলিশের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

দিনাজপুরে এসি ল্যান্ডের এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় স্থানীয় জনগনের হস্তক্ষেপে আউলিয়াপুর ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ হয়েছে

কাহারোলে আগামী নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ বর্ধিত সভায়- প্রার্থী মনজুরুল ইসলাম

বাইসাইকেলে বাংলাদেশে নেপালের জার্মান রাষ্ট্রদূত