Tuesday , 21 May 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হোটেলে খেতে গিয়ে দায়িত্ব হারালেন প্রিজাইডিং কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের বাইরে হোটেলে রাতের খাবার খেতে গিয়ে দায়িত্ব থেকে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মাজহার ইবনে মোবারককে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার মাজহার ইবনে মোবারক জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত রয়েছেন।

প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা মাজহার ইবনে মোবারক বলেন, আমি রাতের খাবার খেতে বাইরে হোটেলে গিয়েছিলাম। সেসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় এসেছেন। এটি আমার জানা ছিল না।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপ) রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী বলেন, নিয়ম না মেনে তিনি কেন্দ্রের বাইরে যাওয়ায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে নতুন এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাণীশংকৈল প্রেস ক্লাবের সাবেক সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাণীশংকৈল প্রেস ক্লাবের সাবেক সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা ——হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের কুলখানি ও দোয়া মাহফিল

অল্প পুঁজিতে অধিক লাভের আশায় এবার খানসামায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চাষ

পঞ্চগড় সীমান্তে গরু চোরাকারবারি আটক

দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ মামলা ডিবিতে হস্তান্তর

৭টি জ্বিনকে বোতলে মাটিতে পুতে আগুন থামলেও, কমেনি আতংক, প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন

একসাথে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে এসিআই মটরস্