Tuesday , 21 May 2024 | [bangla_date]

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ব্যাচ-২০২৩ হতে বুয়েট, ডেন্টাল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার কলেজের নতুন ভবনের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে এবং শিক্ষক আজাদ নূরের সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে রিয়াজুল ইসলাম, আব্দুর রশিদ, এহতেশামুল হক, মাহবুব হোসেন, মোস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম, পশিরুল হক, মকবুলার রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন। অনুষ্ঠানের আহবায়ক গোলাম রহমান প্রধান স্বাগত বক্তব্য দেন। বুয়েটের আল মামুন সাঈদী, ঢাবি’র সত্যেন বর্মন, জাবি’র শান্ত বর্মন, ঢাবি’র নবাব আলী, রাবি’র মাসুদ মোস্তাফিজ বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল ও ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় কলেজের শিক্ষক ও উচ্চ মাধ্যমিক ব্যাচ-২০২৪ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নেশার টাকা না দেওয়ায় মা-বাবাকে মারপিট- ছেলের ৬ মাসের জেল

স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐক্যমত কমিশন কাজ করছে ——-দিনাজপুরে ড. বদিউল আলম মজুমদার

আটোয়ারীতে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরে দৈনিক যুগের আলো’র ৩১ তম বর্ষপূতি উদযাপন

বিরলে বিএনপি’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ক্ষতির মুখে মৌসুমি ফল ব্যবসায়ীরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৬টি বসতবাড়ি

ঠাকুরগাঁওয়ে ৩য় শ্রেণীর সরকারি কর্মচারীদের কর্মবিরতী পালন

১২ বছর আগে শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা

পীরগঞ্জ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলো আওয়ামী লীগ