Saturday , 25 May 2024 | [bangla_date]

বিরলে রোগী বহনকারী মাইক্রোবাসে আগুন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি।দিনাজপুরের বিরলে রোগী বহনকারী ১টি মাইক্রোবাসে আগুন । ব্যাপক ক্ষয়ক্ষতি। কিভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিক জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে মাইক্রো বাসটির ওয়ারিং ক্রুটির কারণে এই আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার রাত সাড়ে ৮ দিকে উপজেলার ধামইড় ইউপি’র দিনাজপুর-পীরগঞ্জ সড়কের বাজনাহার নামক স্থানের রেল ক্রসিং সংলগ্ন এ ঘটনাটি ঘটে। মাইক্রোবাসটিতে আগুন লাগার কারণে ওই সড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সনবাড়ী গ্রামের আকিম উদ্দিন ছেলে মাইক্রোবাসটির চালক হামিদুর রহমান জানান, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল হতে ১ জন রোগীসহ মোট ৬ জন যাত্রী নিয়ে সে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছলে চলতি অবস্থায় প্রথমে ইঞ্জিনে আগুন লাগে।এ সময় রোগীসহ যাত্রীদের দ্রæত মাইক্রোবাস থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। পরে মাইক্রোবাসে থাকা সিলিন্ডার বাস্ট হয়ে মুহূর্তে গোটা মাইক্রোবাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ফায়ার সার্ভিসের একদল বাহিনী দ্রæত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটির মালিক ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার মীরডাঙ্গী গ্রামের আলী হাসান। চালক হামিদুর রহমান রোগী ও রোগীর স্বজনদের বহন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে রোগী কল্যাণ সমিতি গঠনের জন্য আলোচনা সভা

চলে গেলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, মহসিন আলী প্রধান,

আটোয়ারীতেও ভার্চুয়ালী প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠান উপভোগ

মেসির উদ্দেশে যা বললেন তার স্ত্রী

বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে ….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

“বাংলাদেশের মানুষগুলা থাকিল নিমন্ত্রন” বিখ্যাত আঞ্চলিক গানের রচয়িতা বরেণ্য কবি মোহাম্মদ আমজাদ আলীর শোক ও স্মরণ সভা

মুক্তি পাচ্ছে বাবু ও শাওনের গান ‘চাঁদনী রাইতে নিরজনে’. ……………………………………………………………………………….

কাহারোলে ছাত্রকে মারপিটের ঘটনায় উপজেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

কাহারোলে ছাত্রকে মারপিটের ঘটনায় উপজেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ