Thursday , 30 May 2024 | [bangla_date]

বীরগঞ্জে বাল‍্য বিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরনে নাটিকা প্রদর্শন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নে বাল‍্য বিবাহ প্রতিরোধ এবং উপজেলার শিশু সুরক্ষা নিশ্চিত করনে নাটিকা হয়েছে। গতকাল বুধবার (২৯ মে ২০২৪) উপজেলার মোহনপুর ইউনিয়নে আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাল‍্য বিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষা নিশ্চিত করনে নাটিকা প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ শাখার এপি শ্যামলা শান্তি কোরাইয়া, প্রোগ্ৰাম অফিসার ও গোল্ডেন সরকার স্পন্সরশীপ এ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার, ধর্মীয় নেতা, ভিডিসি, শিশু ও যুব ফোরাম, শিক্ষক, স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার, শিক্ষার্থীরা, আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ বলেন, বাল্যবিবাহ প্রতিরোধের অন্যতম কারণ কার্যকর উপায় হলো শিক্ষা। তাই মেয়েদের শিক্ষায় সুযোগ্য প্রদান, বিশেষ করে গ্রামীণ এলাকায়, বিবাহ বিলুপ্ত করতে এবং তাদের জীবন সম্পর্কে সচেতন ও সিদ্ধান্ত নিতে মেয়েদের ক্ষমতায়ন করতে সাহায্য করতে পারে। অর্থনৈতিক দুর্দশা বাংলাদেশের বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ। তিনি আরও বলেন, আমরা যদি সকলেই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই তাহলে সামাজে বাল্যবিবাহের মতো অভিশাপ সামাজে থাকবে না। আমার সকলেই একতাবদ্ধ হয়ে বাল্যবিবাহ রোধে কাজ করবো। স্থানীয় সরকার প্রতিনিধি ফেরদৌস আলী বলেন, কোনো শিশু যদি অর্থনীতি কারনে স্কুল থেকে বঞ্চিত হয়। তাহলে, সেই শিশুকে স্কুলে ভর্তি করার জন্য যাথাযথ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এরকম ধরনের সুন্দর সচেতনতা মূলক নাটিকা আয়োজন করার জন্য ইম্প্যাক্ট প্লাস দলের শিশুদের ধন্যবাদ জানান। শিশুদের সহযোগিতা করার জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি কে কৃতজ্ঞতা প্রকাশ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি, কমতে শুরু করেছে দাম

হরিপুর নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু

রাণীশংকৈলে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

ঈদুল আজহা উপলক্ষে পীরগঞ্জে চাল বিতরণ

ইসলামী ছাত্র শিবির হচ্ছে মানুষ তৈরির কারখানা — নুরুল ইসলাম সাদ্দাম

বোদায় অবৈধভাবে সার বিক্রি দায়ে ডিলারকে ২ লাখ টাকা জরিমানা, ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

বর্ণিল ও জমকালো আয়োজনে আমেনা-বাকী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আটোয়ারীতে পরকীয়া করতে গিয়ে স্বামীর হাতে স্ত্রী আটক

শেখ রাসেল দিবস পীরগঞ্জে র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নন্দুয়া ইউনিয়ন পরিষদের ৬ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন