Thursday , 13 June 2024 | [bangla_date]

ঠাকুরগাঁও সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ১৩ জুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। একইসাথে নব-নির্বাচিত ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরন করে নেওয়া হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নব-নির্বাচিত ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, আব্দুর রশীদ, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। সভায় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও রুহিয়া, ভুল্লী ও সদর থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও সদর উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মোটর মালিক সমিতির সম্পাদক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পার্বতীপুর থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিনাজপুরে অটোবাইক উল্টে যাত্রী ও অটোবাইক চাপায় নিহত-২

এসএবিডির নতুন কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে সেবা না পেয়ে ডিসি অফিসের হেল্পডেস্ক ভাঙচুরের অভিযোগ

আমাদের সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয় —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলীকে সেলাইমেশিন প্রদান

হরিপুর থানা পুলিশের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত বিতরণ

সেমিপাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাফ ফুটবল জয়িতা ইয়ারজানের পরিবার থাকবে না আর কুঁড়ে ঘরে

কাহারোলে প্রধান মন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল

খানসামায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা