Sunday , 23 June 2024 | [bangla_date]

ধর্মের প্রতি আমাদের মমত্ববোধ থাকবে কিন্তু ধর্মান্ধ হব না -মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সকল ধর্মের মূল ভিত্তি মনুষত্ব ও মানবতা। স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদান করা। ধর্মকে সত্যিকার অর্থে হৃদয়ে ধারণ করলে মানুষ কখনোই ধ্বংসাত্মক উগ্রবাদী মানবতাবিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত হতে পারে না। ধর্ম মানুষকে সহিষ্ণু করে মানবিক করে এ কারণেই আমাদের প্রজন্মদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোনভাবেই আমরা যেন ধর্মান্ধনা না হই। ধর্মের প্রতি আমাদের মমত্ববোধ থাকবে কিন্তু ধর্মান্ধ হব না। শুক্রবার (২১ জুন ২০২৪) রাতে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে সোনাচালুনী মন্দির পাড়ায় শ্রীশ্রী রাধামাধব মন্দিরের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সভাপতি হরেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক প্রশান্ত রায়, পলাশবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম শাহ, পলাশবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের নেতা বাবুল প্রমূখ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দূর্লভ প্রজাতির রেড কোরাল উদ্ধার!

ঠাকুরগাঁওয়ে ২১ বছর পর পরিবারের কাছে ফিরলেন– মতিউর

ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদাম থেকে আমন চালের বস্তা বের করে সেখানে হাইব্রিড ধানের চাল রাখার অভিযোগ উঠেছে

মহামারি করোনা ভাইরাসে বীরগঞ্জে খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

পীরগঞ্জে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা

ঘোড়াঘাটে চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

ঘোড়াঘাটে চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

রাণীশংকৈল উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

৭ ফেব্রুয়ারী বাংলা ইশারা ভাষা দিবসে জেলা প্রশাসক যারা বাক প্রতিবন্ধী তাদের মনের ভাব প্রকাশে ইশারা ভাষা জানা দরকার

যারা এতিমদের পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন তারা অবশ্যই পাপী -মনোরঞ্জন শীল গোপাল এমপি