Thursday , 27 June 2024 | [bangla_date]

সিডিএ’র বিদ্রোহী ভূমিহীন জনসমিতির মাসিক সভা

মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের পূর্ব কর্ণাই গ্রামে “নারীকে কৃষক হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সর্বক্ষেত্রে নারীদের সমান মজুরী নিশ্চিত করতে হবে”- এই শ্লোগানকে সামনে রেখে “নারী ভ‚মি অধিকার নিশ্চিতে দাঁড়াই একসাথে” শীর্ষক ক্যাম্পেইনের বিদ্রোহী ভ‚মিহীন নারী জনসমিতির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর আয়োজনে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ঢাকার সহযোগিতায় জনসংগঠনের সভাপ্রধান মোঃ মাইমুনা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র গ্রাম সহায়ক শান্তনা রানী রায়। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কাশী কুমার দাস। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন সিডিএ’র মাঠ পরিবেক্ষন ও মূল্যায়নকারী মোছাঃ শামীম ও অফিস সহকারী কাম হিসাব রক্ষক রাবেয়া খাতুন। সভায় গত সভার সিদ্ধান্তবলী পাঠ এবং তা অনুমোদান প্রদান করা হয়। বর্তমানে আলোচ্যসূচীর মধ্যে চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। সদস্যরা জানান, এই গ্রামে ৩০টি ভ‚মিহীন পরিবার দীর্ঘদিন ধরে খাস জমি হিসেবে তাদের থাকার জায়গাগুলি পেতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এছাড়া ৯টি বাড়ীতে বিদ্যুৎ না থাকায় সদস্যরা মানবেতর জীবন-যাপন করছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী জুলাই মাসে সদস্যরা স্থানীয় মহিলা ইউপি মেম্বারকে সাথে নিয়ে এসেল্যান্ডোর সাথে যোগাযোগ করে সমিতির সদস্যদের সৃষ্ট জটিলতা নিরসন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে “খলিশাডাঙ্গার কন্যা ও উলঙ্গ সভ্যতা” নামে দুইটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে যুগ্ম সচিব

পীরগঞ্জে ছাত্রদলের ৩ টি ইউনিট কমিটি গঠন

পঞ্চগড়ে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের প্রস্তুতি সভা ৮ সেপ্টেম্বর জেলা কাউন্সিল

পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত \ ৮ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটড’র বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটড’র বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার- পরিচ্ছন্নতা সপ্তাহ’র উদ্বোধন

পীরগঞ্জে পাপ মোচনের আশায় পূণ্যস্নান উৎসব