Saturday , 29 June 2024 | [bangla_date]

পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব- ১৭ বালক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডাক বাংলো শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম ও উপজেলা নিবার্হী অফিসার রমিজ আলম। উদ্বোধনী খেলায় ২নং কোষারাণীগঞ্জ ইউনিয়ন কে ৩-০ গোলে পরাজিত করে ১১নং বৈরচুনা ইউনিয়ন। এর আগে উপজেলা নিবার্হী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ খায়রুল আনাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সবুর আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহরাব আলী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রেজওয়ানুল আমিন রেজু, প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য নুরনবী চঞ্চল। এবারের টুর্নামেন্টে ১১টি দল অংশ নিচ্ছে। আগামী ১২ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত-২

পঞ্চগড়ে নিউ সিটি প্রেসের জবর দখল চেষ্টার অভিযোগ নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

দিনাজপুরে সিভিল সার্জনের পরিচয় ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক-১

‘আজকের শিশুরাই হবে ৪১ সালের স্মার্ট বাংলাদেশের কর্ণধার’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর ৮১তম জন্মবার্ষিকী

এলাকাবাসীর সহয়তায় মন্ডলপাড়া জামে মসজিদের কাজ সম্পন্ন

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত, আহত-১

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বীরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ