Monday , 1 July 2024 | [bangla_date]

খানসামায় মাদকদ্রব্যসহ চারজন আটক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মাদকদ্রব্যসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ২৮ জুন শুক্রবার রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও গ্রামের যুগিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ওই এলাকার দুলাল হোসেনের স্ত্রী হালিমা বেগম (৫২), তাঁর ছেলে মানিক ইসলাম (২২), ভাবকী এলাকার মৃত আজিজ আলীর ছেলে রোস্তম আলী (২৭) ও বৈরাগী পাড়ার দিলীপ মহন্তের ছেলে গৌতম মহন্ত (১৯) কে গ্রেপ্তার করে। এসময় পুলিশ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৭০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও একটি রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করেছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ২৯ জুন শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
টিসিবির প্রভাবে হিলিতে  কমেছে চালের দাম

টিসিবির প্রভাবে হিলিতে কমেছে চালের দাম

সারকোমা ক্যান্সারে আক্রান্ত ঠাকুরগাঁওয়ের পারভেজের চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যপী ফ্রি (গাইনী,স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা রোগ এবং মেডিসিন) স্বাস্থ্য ক্যাম্প

আটোয়ারীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা

বিরামপুরে মাদক কেনাবেচায় বাবা ছেলেসহ আটক-৬

তেঁতুলিয়ায় প্রকাশ্যে ভিটাবাড়ির  গাছ কেটে চুরির চেষ্টা

তেঁতুলিয়ায় প্রকাশ্যে ভিটাবাড়ির গাছ কেটে চুরির চেষ্টা

পাঁচ দফা দাবিতে রাণীশংকৈলে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বিরলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায়  ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বিরলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির মতবিনিময় সভা

বাংলাদেশে আজ করোনায় মৃত্যুহীন দিন