Wednesday , 3 July 2024 | [bangla_date]

রাণীশংকৈলে নিখোঁজের ৫ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সঞ্জয় মহন্ত সাহা (১৫) নামের এক স্কুলছাত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বুধবার (৩ জুলাই) বিকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী।
সে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপজেলার পৌর শহরের ডাবতলী এলাকার অমল মহন্ত সাহার একমাত্র ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানাযায়, প্রতিবেশী সহপাঠীদের সঙ্গে কুলিক নদীতে গোসল করতে গিয়ে সঞ্জয় মহন্ত সাহা নিখোঁজ হয়। অন্য শিক্ষার্থীরা বাড়ি এসে তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি তার জানায়। লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ৫ ঘন্টা অভিযান চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিখোঁজ সঞ্জয় মহন্ত সাহার বন্ধুরা জানান, বিকালে পাইলট উচ্চ বিদ্যালয়ে ষান্মাসিক সামষ্টিক ম‚ল্যায়ন পরীক্ষা শেষে বিদ্যালয় সংলগ্ন ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিল তারা। এ সময় তার এক বন্ধুকে নদীতে গোসল করতে দেখে সঞ্জয় মহন্ত সাহা ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। পরে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে না পেয়ে সঞ্জয় মহন্ত সাহার বাড়িতে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কুলিক নদীর সম্ভাব্য সকল স্থানে খুঁজেও সঞ্জয় মহন্ত সাহার লাশ খোঁজে পান।
রাণীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন, খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করে লাশ উদ্ধার করেছে।
নিখোঁজ সঞ্জয় মহন্ত সাহার মৃত্যুর ঘটনায় উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহি কর্মকর্তা রাকিবুল হাসান, মেয়র মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, আগামিকাল শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ঘোড়াঘাটে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

পীরগঞ্জে মহান শহীদ দিবস পালিত

হরিপুরে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাণীশংকৈলে নবধারা বিদ্যা নিকেতনে পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, আটক — ৩ জন

পীরগঞ্জে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু

দিনাজপুর বোর্ডে ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ

মৌসুমের আগেই মাটি ছাড়াই সবজী চারা উৎপাদন ও বিক্রি করে লাভবান

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের সংযোগ স্থাপন হতে যাচ্ছে