Friday , 5 July 2024 | [bangla_date]

পঞ্চম বারের মত পঞ্চগড় রোভার স্কাউটের জেলা সম্পাদক হলেন আব্দুল কাদের

পঞ্চগড় প্রতিনিধি\ টানা পঞ্চম বারের মত পঞ্চগড় রোভার স্কাউটের জেলা সম্পাদক হলেন আব্দুল কাদের। গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রোভারের ৯ম ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় জেলা সম্পাদক নির্বাচিত হন। পদাধিকার বলে জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম সভাপতি এবং জেলা কমিশনার নির্বাচিত হয়েছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব দেলওয়ার হোসেন প্রধান। এছাড়া সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মকবুল হোসেন যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। আমলাহার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবিব বিপ্লব। আব্দুল কাদের ২০১৩ সালে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জেলা রোভার সম্পাদক এবং ২০১৮ সালে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা কমিশনার নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন একজন তুখোড় ভলিবল খেলোয়ার। খেলোয়াড়ি জীবনে ভারতে তিনবার ও দেশে আটবার শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছেন। ভলিবল ও হ্যান্ডবলের প্রশিক্ষকও তিনি। তিনি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক, নজরুল পাঠাগার, জেলা রেড ক্রিসেন্ট ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য। এছাড়া তিনি জেলা শিল্পকলা একাডেমির সদস্য, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, এনবিকেজি এ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ধান চাউল ব্যবসায়ী গ্রুপ’র নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত কার্য্য-নির্বাহী কমিটি

চামড়া পাচার রোধে হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

পঞ্চগড়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের’ ভূমিকা শীর্ষক কর্মশালা

বোদা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হকিকুল, সম্পাদক রহমান

ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন স্মরণসভা ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

বীরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা

পঞ্চগড়ের গ্রামীণ জীবনে একমাত্র জনপ্রিয় বিনোদন মাধ্যম ধামের গান

এলপিজি: ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ২৪৪ টাকা

ঠাকুরগাঁওয়ে সার্বনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিত কর্মশালা

বীরগঞ্জে ভর্তি কাজে রোভার স্কাউটদের সেবামূলক কার্যক্রম