Friday , 5 July 2024 | [bangla_date]

বোদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা

বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ্ব ১৭) বোদা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা শুক্রবার বিকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।বোদা উপজেলা প্রশাসন এই খেলার আয়োজন করে। খেলায় বোদা পৌরসভা ফুটবল দল ২-০ গোলে ঝলইশালশিরি ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হন। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শত শত দর্শক মাঠের চারপাশে দাড়িয়ে খেলা উপভোগ করেন। খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি ও বোদা উপজেলা নির্বাহী অফিসার উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোজাম্মেল হক,বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক,বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল,খেলা পরিচালনা কমিটির সেক্রেটারি,উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মনিরুজ্জামান তানু,বোদা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র্র ঘোষ শিষা,পৌর কাউন্সিলরগণ ও ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

ফিলিস্তিনের পক্ষে বীরগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে সড়কের জমিতে অবৈধ স্থাপনা, দপ্তরের চিঠিতেও ব্যবস্থা নিচ্ছে না সওজ

পীরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা ঃ আটক ৪

এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হল না আদিত্যের

প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের প্রতিদান ও আমার উপর অর্পিত দায়িত্ব সম্মানের সাথে পালন করতে চাই -পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ ও রুহের মাগফেরাত কামনায় দোয়া