Saturday , 6 July 2024 | [bangla_date]

পীরগঞ্জে বিনামুল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বিনামুল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার সকালে ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ। পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অর‌্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম,পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও ডায়াবেটিক সমতির কোষাধ্যক্ষ সলেমান আলী।
পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম জানান, এ চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক চোখের রোগীর চিকিৎসা সেবা প্রদান করা সহ চোখের ছানি অপারেশনের জন্য ৭০ জনকে বাছাই করা হয়। বাছাইকৃতদের গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনা মুল্যে ছানি অপারেশন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
চিরিরবন্দরে মৌমাছির  কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চিরিরবন্দরে মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

দিনাজপুরে বইমেলা পরিদর্শন কালে প্রবীন কবি ফাতেমা বেগম

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে  দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু

বোচাগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

বীরগঞ্জে রাতের আঁধারে কেটে ফেলা হয় ৩৫০টি লাউ গাছ

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের সাামাজিক সহায়তা বিষয়ে সরকারী কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে সংবেদনশীল সভা

ঠাকুরগাঁওয়ে খাবারে চুল পাওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করলেন স্বামী!

পীরগঞ্জে যমুনা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

মিনিটে ২৫৮ বার দড়ি লাফিয়ে গিনেস বুকে বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশের তরুণ রাসেল

পীরগঞ্জে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন