Sunday , 7 July 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভারী বর্ষণে ভাঙছে সড়ক, যাতায়াতে দুর্ভোগ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ে টানা কিছুদিনের ভারী বর্ষণ আর পানির স্রোতে ভেঙে গেছে একটি সড়কের একাংশ। এতে ভোগান্তিতে পড়েছে ঐ এলাকার মানুষেরা। ৬ জুলাই শনিবার ভোররাতে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের শিল্পকলা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়দের।
স্থানীয়রা জানান, কিছুদিন ধরেই থেমে থেমে সারাদিন বৃষ্টি হচ্ছে। এতে বেড়ে যায় নদীর পানি। ৬ জুলাই শনিবার রাতভর ভারী বৃষ্টিপাতে ভেঙে পড়ে যায়, সড়কের একটি অংশ। ধীরে ধীরে ভাঙ্গন বাড়তে থাকে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মমিন,তনু,ফাতেমা সহ বেশ কয়েকজন বলেন,কিছুদিন ধরে সারাদিন বৃষ্টি হচ্ছে। ৫ জুলাই শুক্রবার ও সারাদিন বৃষ্টি হয়েছে, এতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ৬ জুলাই শনিবার ভোররাতে বৃষ্টির মাত্রা বেশি হওয়ায় পানির চাপে রাস্তাটির একটাংশ প্রথমে ভেঙ্গে যায়। পরবর্তীতে ধীরে ধীরে অর্ধেকটি ভেঙ্গে যায়। এতে আমাদের এই এলাকার মানুষদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম। এ সময় মেয়র আঞ্জুমান আরা বন্যা বলেন, প্রতিনিধিরা খবর দেয়ার সাথে সাথে এসেছি। সড়কটির অনেকাংশ ভেঙ্গেছে। আমরা চেষ্টা করছি এটার একটি সমাধান করার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী মেলা

ফিলিস্তিনের পক্ষে বীরগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খানসামায় রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকের বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ

আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা, কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা -ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন বিএনএসিডবি উসির বিশেষজ্ঞ টিম

রাণীশংকৈলে প্রবাসি শুভ’র দাফন সম্পন্ন

ঠাকুরগাঁও পৌরসভার ড্রেনের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

জামালপুরের আলোচিত ডিসির বেতন অর্ধেক, প্রমোশন নেই

রংপুরে প্রধানমন্ত্রীর আগমনে ঠাকুরগাঁও পৌরসভার আনন্দ র‌্যালি !

কাহারোলে দুস্থ’ শীতার্তদের মাঝে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র