Tuesday , 9 July 2024 | [bangla_date]

নারী উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে সরকার কাজ করছে- মাজহারুল ইসলাম এমপি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বলেছেন, আওয়ামীলীগ সরকার নারী উন্নয়নের সরকার। অসহায় দুস্থ ও কর্মহীন নারীদের কর্মসংস্থান সৃষ্ঠিার লক্ষে এ সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (৯জুলাই) বিকাল ৪টায় ঠাকুরগাঁওয়ের হরিপপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরএমপি) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আরএমপির প্রকল্পে উপজেলার ৬০ জন দুস্থ ও অসহায় নারী শ্রমিক ৪ বছর কাজ করে প্রতি মাসে ৫হাজার ১শত টাকা করে মাসিক বেতন ভোগ করেছেন এবং প্রকল্পের মেয়াদ শেষে আজ তাদের জনপ্রতি সঞ্চয়কৃত ১লক্ষ ১৯ হাজার ৪৮০ টাকার চেক ও সনদ তাদের হাতে তুলে দেওয়া হলো। হরিপুর এলজিইডি‘র আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজূল ইসলাম সরকার ও আসিয়া বেগম, আওয়ামীলীগ সম্পাদক এসএম আলমগীর, সভা সঞ্চলনা ও স্বাগত বক্তব্য রাখেন হরিপুর উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে নাশকতা মামলায় পৌর কাউন্সিলর আটক

দিনাজপুরে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের অভিভাকদের মাঝে গাভি বিতরণ

পীরগঞ্জে মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলা কাল্ব’র ১৭তম সাধারণ সভা অনুষ্ঠিত

কাহারোলে শিক্ষার্থী মাহি হত্যা খু-নির ফাঁ-সির দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে চাষাবাদের জন্য আর্থিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১২টি বীড় নিবাসের কাজের উদ্বোধন করেন– মোঃ দবিরুল ইসলাম এমপি,

ফসল রক্ষাসহ নিরাপত্তার দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

ওবায়দুল কাদের তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত

বোচাগঞ্জে নদী খননের সুফল উঠোন ভর্তি ধানে কৃষকের মুখে হাসি