Tuesday , 9 July 2024 | [bangla_date]

এবার কুশপুত্তলিকা পুড়িয়ে আন্দোলনে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির আন্দোলনে হামলার প্রতিবাদ জানিয়ে এই হামলার ইন্ধনদাতা যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজারের কুশপুত্তলিকা দাহ করে দিনব্যাপী প্রতিবাদ জানিয়েছেন দিনাজপুরের পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীরা।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড’র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও দুইদফা দাবীতে অনির্দিষ্টকালের শুরু হওয়া কর্মবিরতি চলমান আন্দোলনে রবিবার সপ্তমদিন এই প্রতিবাদ জানান তারা।
এসময় বক্তারা বলেন, সারাদেশে দুই দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১এ সন্ত্রাসী হামলা চালিয়েছেন যশোর পল্লী বিদ্যুত-১ এর জিএম। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ¯েøাগান দিতে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীদের। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নে এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের বিভিন্ন দাবির প্রেক্ষিতে এ কর্মবিরতি পালন করছেন দিনাজপুরসহ সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতির পালন করছেন তারা।
বক্তারা আরও বলেন, আমরা এখন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুঃশাসন থেকে মুক্তি চাই, এবং মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ বিষয়ে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম আনোয়ার হোসেন, সদর দপ্তরের ইঞ্জিনিয়ার আব্দুল আলিম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সভাপতি বদি, সম্পাদক জুয়েল পঞ্চগড় জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রেবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিরামপুরে রেলক্রসিংয়ে আটকে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা

হরিপুরে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দু’ধারের শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো সড়ক ও জনপথ বিভাগ

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী শাহানুর আলম শানু প্রশাসনের কাছে নিরাপত্তা দাবী

একাত্তর ও হানাদার গল্পগ্রন্থটি ঠাকুরগাঁও পীরগন্জ পৌরসভার সন্মানিত মেয়র বীর মুক্তি যোদ্ধা ইকরামুল হকের হাতে তুলে দেয়া হলো

বীরগঞ্জে মাদক বিরোধী র‌্যালী ও মানবন্ধন অনুষ্ঠিত

বীরগঞ্জে খালপানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের এজিএম ২০২৪ অনুষ্ঠিত

বৃত্তি পাচ্ছেন এইচএসসি পাস সাড়ে ১০ হাজার শিক্ষার্থী।। বিস্তারিত জানতে টাচ করুন

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল