Tuesday , 9 July 2024 | [bangla_date]

জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাচনে ড. হাসনাইন আখতার সভাপতি ও আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচনে ড. হাসনাইন আকতার হক সভাপতি ও একেএম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ত্বাসীন আক্তার হক ডেল ও অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান। গতকাল রোববার ফাউন্ডেশনের ইলেকশন বোর্ড নির্বাচিতদের তালিকা ঘোষনা করে।
২০২৪-২৫ হতে ২০২৬-২৭ মেয়াদে কার্য নির্বাহী কমিটির অন্যান্য নির্বাচিতগণ হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আবু তাহের আবু ও ডাঃ মোঃ জিয়াউল হক, কোষাধ্যক্ষ- মোঃ আনোয়ারুল কবীর এবং নির্বাহী সদস্যগণ হলেন- এস এম খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, ডাঃ মোঃ গোলাম গাউস মন্টু, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, মোঃ আবেদুর রহমান বিরাজ, মোঃ আখতারুজ্জামান মিয়া, ডাঃ হাফিজুল ইসলাম, মোঃ আবু তৈয়ব আলী দুলাল, মোঃ শাহেদ রিয়াজ পিম, মিসেস রেজিনা ইসলাম ও মমতাজ বেগম।
জিয়া হার্ট ফাউন্ডেশনের এই ত্রি-বার্ষিক নির্বাচনে আর কোনো প্রার্থী বা প্যানেল না থাকায় উল্লিখিত প্যানেলটিকে বিজয়ী হিসেবে ঘোষনা করে নির্বাচন পরিচালনা কমিটি।
ইতোমধ্যে অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী সংযোজনসহ হার্ট ফাউন্ডেশন অনেকটা মাইলফলক রচনা করেছে। এখানে এখন সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকোসহ সাধারণ ও জটিল পরীক্ষা নিরীক্ষা সহজেই করা যাচ্ছে। তাই আমাদের সবাইকে একসাথে প্রতিষ্ঠানটি অগ্রগতির জন্য কাজ করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চিকিৎসা শেষে ৮ শকুন অবমুক্ত

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুঃখজনক -ভারতীয় হাইকমিশনার

বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাক চাপায় এক ভারতীয় চালকের মৃত্যু

জনবল ও ওষুধের অভাবে ভুগছে খানসামা পরিবার পরিকল্পনা বিভাগ

বীরগঞ্জে মরহুম ইব্রাহীম মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়ারজানসহ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অবদান রাখা পঞ্চগড়ের ছয় নারী খেলোয়াড়কে সংবর্ধনা

বীরগঞ্জে অবৈধ জুয়ার প্রতিবাদ করতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা হাসপাতালে

ঠাকুরগাঁওয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

অধ্যক্ষ মরহুম মুনসুর- উল- আলম স্যার -এর পারিবারিক কাহিনী সিনেমাকেও হার মানিয়েছে

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের সফলতার গল্প-বার্ষিক প্রতিফলন ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা