Thursday , 11 July 2024 | [bangla_date]

বীরগঞ্জে ডাকবাংলো ও জেলা পরিষদের জমি ডাক্তার খানা মাঠে মার্কেট নির্মাণ বিষয়ক আলোচনা সভা।

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জেলা পরিষদের নতুন ডাকবাংলো নির্মানে স্থান নির্ধারণ ও বহুল কাঙ্খিত পরিত্যক্ত ডাক্তার খানা মাঠে বহুতল মার্কেট নির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই -২০২৪) বিকেল ৪ টায় দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে পুরাতন ডাকবাংলো সংলগ্ন পৌরশহরের সুজালপুর ইউনিয়ন প্রাঙ্গণে জেলা পরিষদের সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সার্বিক বর্ননা দিয়ে বক্তব্য দেন দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: দেলওয়ার হোসেন।

এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ, মহিলা সদস্য মীরা মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ ফায়সাল সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: মোসাদ্দেক হোসেন, আওয়ামী লীগের নেতা আব্দুস সালাম সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলওয়ার হোসেন বলেন বীরগঞ্জ খুব গুরুত্বপূর্ণ উপজেলা এবং এখানকার মানুষগুলোও ভাল।

আমরা সেদিক বিবেচনা করেই আধুনিক মানের ডাকবাংলো নির্মানের প্রস্তুতি নিয়েছি, ইতোমধ্যে ১ কোটি টাকা বরাদ্দ পেয়েছি।

সংগত কারনে নির্ধারিত স্থানের গাছগুলোসহ পরিত্যাক্ত পুরানো ডাকবাংলো ভবনটি অপসারন করা অতি জরুরী।

মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষে জেলা পরিষদের ডাক্তার খানা মাঠে বহুতল মার্কেট নির্মাণের কাজও খুব শীঘ্রই আরম্ভ করা হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চালের বস্তায় ভেজাল ভোক্তার অভিযানে বোচাগঞ্জে সালেহা ও তুলাই অটো মিলকে ২ লাখ টাকা জরিমানা

১১ আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চলবে: রেলমন্ত্রী

হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় ত্বাসীন আক্তার হক শীঘ্রই দিনাজপুরে ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ শুরু হবে

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

বীরগঞ্জে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

হরিপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

হরিপুরে তালা ঝুলিয়ে ইউনিয়ন পরিষদ দখল নেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরূদ্ধে

জনগণের মুখোমুখি জেলা প্রশাসক পঞ্চগড়ে গণশুনানিতেই অধিকাংশ সমস্যার সমাধান হচ্ছে

বিরলে হাতের নাগালে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ

পঞ্চগড়ে প্রকাশ্য দিবালোকে কাজী ফার্মসের ছয় শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুবৃত্তরা