Thursday , 11 July 2024 | [bangla_date]

বিভাগীয় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন বীরগঞ্জের শাহীনুর ইসলাম

বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: রংপুর বিভাগের ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মো: শাহীনুর ইসলাম। ২০২৩-২৪ বছরে পরিবার পরিকল্পনা, গর্ভবতী মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব গুণের কারণে বিশেষ অবদান রাখায় বিভাগীয় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন তিনি। উপজেলার নিজপাড়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন মো: শাহীনুর ইসলাম। বৃহস্পতিবার (১১জুলাই) দুপুরে রংপুর সিভিল সার্জন মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রদান করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। এ বিষয়ে মো: শাহীনুর ইসলাম বলেন, এ সাফল্যের অংশীদার পরিবার কল্যাণ সহকারীরা। আমার এই শ্রেষ্ঠত্বের পুরস্কারটি সকল সহকর্মী ও আপামর জনসাধারণের। আশা করি, পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবায় সবসময় এ ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় জাতীয় যুব দিবস উদযাপন

মাদারীপুর বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু

বোচাগঞ্জে কম্বল বিতরণ

দিনাজপুরে পল্লী উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করলেন ইউএনও সদর

রাণীশংকৈলে জাল ভোট দিতে এসে আটক ২ যুবক

ঠাকুরগাঁওয়ে এফএনবি’র ৫’শ কম্বল বিতরণ: উষ্ণতার ছোঁয়ায় হাসি ফোটে

রাণীশংকৈলে আলী আকবর ক্রীড়া একাডেমিতে জার্সি বিতরণ

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুকুল

বীরগঞ্জে মেসার্স ইয়াসমিন ট্রেডার্স এর শুভ উদ্বোধন

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবসের সভায় বক্তারা প্রতিটি শিক্ষার্থীকে চোখের পরিচর্যা করা দরকার