Saturday , 13 July 2024 | [bangla_date]

কাহারোলে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিও পরিদর্শনে- স্বাস্থ্যমন্ত্রী

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন। তিনি গতকাল ১৩ জুলাই’২৪ শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ও হিন্দু সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন। মন্দির পরিদর্শনে আসলে তাকে স্বাগত জানান, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ জাকারিয়া জাকা। এরপর দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে এজেন্ট রনজিৎ কুমার সিংহ, নির্বাহী কমিটির সদস্য ডাঃ দুলাল চন্দ্র রায়(ডাঃ ডিসি রায়), উত্তম কুমার রায়, রতন সিং, গোপেশ চন্দ্র রায়, বিমল চন্দ্র দাস, ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূর-এ-আলম, , দিনাজপুর পুলিশ সুপার শাহ্ মোঃ ইফতেখার আহমেদ, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারি কমিশনার(ভ‚মি) মোঃ বোরহান উদ্দীন, বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু হুসাইন বিপুসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন মন্দির পরিদর্শন শেষে পূজা-অর্চনায় অংশগ্রহন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুক সদস্যদের মাঝে সুদ মুক্ত ঋন বিতরণ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

দিনাজপুরে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে পিসিবি রোডসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা অবদান রাখায় ঠাকুরগাঁওয়ে ১৪জনকে সম্মাননা ও আলোচনা সভা

জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব

দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে বৃদ্ধার আত্মহত্যা

পীরগঞ্জে বৃদ্ধার আত্মহত্যা

বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২

তথ্য চাওয়ায় সাংবাদিকের কারাদণ্ড : প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন

স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এ দেশ হবে উন্নত দেশ -হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষনা