Tuesday , 16 July 2024 | [bangla_date]

দিনাজপুর হোমিওপ্যাথিক এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন সম্পন্ন

দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশনের নব নির্বাচিত কার্যকরি কমিটির শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। ১২ জুলাই শুক্রবার শহরের ল্যান্ডমার্ক কলেজে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান সাংবাদিক ও গবেষক এবং দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আজহারুল আজাদ জুয়েল। এসোসিয়েশনের বিদায়ী সভাপতি ও নব-নির্বাচিত কার্য নির্বাহি কমিটির উপদেষ্টা ডা. শেখ আব্দুর রশিদ তোতা, এসোসিয়েশনের সাবেক কর্মকর্তা আমেরিকা প্রবাসী ডা. আব্দুল্লাহ হেল রফিক (ডাবলু), দিনাজপুর সরকারি কলেজ ছাত্র সংসদেও সাবেক পত্রিকা সম্পাদক আকরাম আলী খান বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি ডা. গোলাম গাউস মন্টু, সহ-সভাপতি ডা. শুভাষ চন্দ্র কুন্ড, সাধারন সম্পাদক ডা. হরেন্দ্রনাথ রায়, যুগ্ম সম্পাদক ডা. মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ শামীম, দপ্তর সম্পাদক ডা. আতাউল্লাহ কচি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডা. তপন কুমার চক্রবর্তী, সমাজ সেবা সম্পাদক ডা. মো. হাসান আলী, প্রচার সম্পাদক ডা. মো. শহীদুল্লাহ, নির্বাহি সদস্য ডা. সবারাম রায়, ডা. রিয়াজুল ইসলাম, ডা. মো. রেজওয়ান, ডা. মোছা. জান্নাতুল ফেরদৌস ঝর্না ও ডা. মোছা. শুকরানা আমীন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তবে কমিটির আরো তিনজন ব্যক্তিগত অসুবিধার কারণে শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই। পরবর্তীতে তারা সভাপতির মাধ্যমে শপথ বাক্য পাঠ করবেন। উল্লেখ্য এসোসিয়েশনের নতুন কমিটি গত ৫ জুলাই সাধারন সভার মধ্য দিয়ে গঠন করা হয়। আগামী তিন বছর এই কমিটি এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা করবে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুরের ৬টি আসনে বাছাইয়ে স্বতন্ত্র ৪ জনের মনোনয়নপত্র বাতিল

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির মতবিনিময়

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা

ঠাকুরগাঁও সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের রাণীশংকৈলে কোটিপতি অতিদরিদ্রের তালিকায়, এলাকায় আলোড়ন

ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন দিনাজপুর শাখার ইফতার মাহফিল

দিনাজপুরে হেরোইন বহনকালে আটক মাদক ব্যবসায়ী

সাংবাদিকদের সাথে ঠাকুরগাঁও- ৩ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থীর মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাণীশংকৈলে সড়ক দূ,র্ঘট,নায় প্রা,ণ হারালেন কাঠমিস্ত্রি