Tuesday , 16 July 2024 | [bangla_date]

পঞ্চগড় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ডেমক্রেসিওয়াচের ‘আস্থা’ প্রকল্পের আওতায় গতকাল রোববার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে ওই সংলাপের আয়োজন করা হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজিয়া ইসলাম। জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এম আলাউদ্দীন প্রধান সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসনুর রশিদ বাবু, ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ প্রমূখ। সভায় পাঁচ উপজেলায় গঠিত যুব ফোরামের সভায় চিহ্নিত বিভিন্ন সমস্য নিয়ে আলোচনা এবং সে সব সমস্যা সমাধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বীরগঞ্জে ৫২ কোটি টাকা ব্যয়ে ঢেপা নদীর খনন কাজের উদ্বোধন করলেন এমপি গোপাল

বীরগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় ৩৫০ ঘর, স্বপ্ন পুরণ হতে চলছে ভূমিহীন পরিবারগুলোর

কাহারোলে রক্ষনাবেক্ষণের অভাবে অকেজো স্ট্রিট সোলার লাইট

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান–আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি

হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সফলতার এক বছর পূর্ণ হলো !

জুনিয়র বৃত্তিতে দেশসেরা চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল