Sunday , 28 July 2024 | [bangla_date]

পীরগঞ্জে ধান রোপন নিয়ে মারামারি ।। তীর বিদ্ধ হয়ে দুই জন হাসপাতালে

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমিতে ধানের চারা রোপন করাকে কেন্দ্র করে আদিবাসিদের সাথে স্থানীয় এক পরিবারের মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে তীর বিদ্ধ দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে উপজেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিন মাধবপর গ্রামে এই ঘটনা ঘটে।
বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু জানান, সকালে মাধবপুরে ১০ কাটা জমি দখলে নিতে আমন ধানের চারা রোপন করতে যায় ঐ এলাকার আদিবাসি মশে হাজদা ও তার লোকজন। এতে বাধা দেন আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা। উভয় পক্ষের মধ্যে মারামারির এক পর্যায়ে আদিবাসিরা তীর ছুড়ে। তীর বিদ্ধ হন রাজ্জাক ও তার ভাই আনছার আলী। উভয়কে পীরগঞ্জ হাসপাতালে আনা হয়। আনছারের শরীরে লাগা একটি তীর বের করা সম্ভব হলেও রাজ্জাকের হাটুর উপরে ঢুকে পড়া তীরটি বের করতে পারেনি হাসপাতালের জরুরী বিভাগে কর্মরতরা। তাকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রাজ্জাকের মা গফুরা বেগম জানান, রাজ্জাবের শরীরে তিনটি এবং অপর ছেলে আনছারের শরীরে একটি তীর লাগে। রাজ্জাকের শরীর থেকে তিনর মধ্যে দুটি তীর এবং আনছারের শরীর থেকে একটি তীর বের করা হয়েছে। রাজ্জাকের হাটুর ইপরে লাগা তীর বের করতে পারেনি হাসপাতালের ডাক্তার। ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছেন রাজ্জাক।
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডাঃ আলমগীর জানান, রাজ্জাকের হাটুর উপরে গেথে যাওয়া তীরটি অপারেশন ছাড়া বের করা সম্ভব না। এখানে তেমন কোন ব্যবস্থা না থকায় তাকে দিনাজপুরে রেফার্ড করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাতে আটক আদীবাসী রামবাবুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো লিখিত অভিযোগ পাননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ১৮৩ দুস্থ’র মাঝে ত্রাণ সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত শনাক্ত বেড়েছে। একদিনে ৭ জন আক্রান্ত। মৃত্যু ০১ জন।

বীরগঞ্জে চাঞ্চল্যকর আফজাল হত্যার ২ আসামী গ্রেফতার

রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া অন্তরায়ের ভর্তির টাকা তার বাবার হাতে তুলে দিলেন ইউএনও আফছানা কাওছার

বীরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

জিয়া হার্ট ফাউন্ডেশন’র বার্ষিক সাধারণ সভা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

বীরগঞ্জ বোলদিয়াপাড়া বালু মহালে ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধে গণস্বাক্ষর

কাহারোলে পূর্নভবা নদীর উপর ব্রীজ ও রাস্তা প্রশস্ত করনের ফলে ক্ষতিগ্রস্হ অসহায় মানুষের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে রাতের আঁধারে কীটনাশক দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ