Sunday , 28 July 2024 | [bangla_date]

পঞ্চগড়ে কারফিউর অষ্টম দিনে সব কিছুই স্বাভাবিক, নাশকতার তিন মামলায় মোট গ্রেফতার-৩৫

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে কারফিউর শিথিলের সময় যতই বাড়ছে ততই সব কিছুই আগের মত স্বাভাবিক হচ্ছে। চলমান কারফিউর অষ্টম দিনে গতকাল শনিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। এ সময়টাতে জেলা শহরের প্রবেশমূখে কোন চেক পোস্ট না থাকায় স্বাভাবিকভাবে চলাচল করেছে সকল ধরণের ছোট-বড় যানবাহন। সময়মত ছেড়ে গেছে রাজধানী ঢাকাসহ দুরপাল্লার বাসগুলো। তবে এখনও বন্ধ রয়েছে আন্ত:নগর ট্রেন। গত এক সপ্তাহ ধরে সন্ধ্যার আগেই সব দোকানপাট বন্ধ হলেও গতকাল শনিবার রাত ৯টা পর্যন্ত খোলা ছিল সব ধরণের দোকানপাট। শনিবার অফিস-আদালত বন্ধ থাকলেও জেলা শহরে ছিল প্রচুর মানুষের আনাগোনা। আজ রোববারও একই সময় কারফিউ শিথিল থাকবে বলে জানা গেছে।
এদিকে পঞ্চগড় সদর থানায় নাশকতায় তিন মামলায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত বিএনপি-জামাত-শিবিরের ৩৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হল। মামলার অন্য আসামীদেরকেও গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিএনপি’র সমাবেশে অ্যাডভোকেট মাসুদ তালুকদার জাতীয় নির্বাচন বিলম্ব করলে ফ্যাসিস্ট ও স্বৈরাচাররা আবার সংগঠিত হবে

বীরগঞ্জে শরতের রঙে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে

রেলপথ মন্ত্রীর প্রয়াত সহধর্মীনির  পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

রেলপথ মন্ত্রীর প্রয়াত সহধর্মীনির পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

পীরগঞ্জে কমলা-মাল্টার পর এবার আপেল চাষের উজ্জল সম্ভাবনা

আমেরিকার মাটিতে শেখ হাসিনার সত্য অকুতোভয় উচ্চারণ তার দৃঢ় নেতৃত্বের প্রকাশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের ওরশ ৮ মে

বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে উদ্ধারকৃত অর্ধগলিত মৃতদেহে রহস্য উদ্ঘাটন

ঠাকুরগাঁওয়ে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

গ্রামীণ কৃষক-ক্ষেতমজুরদের জীবন-জীবিকা নিশ্চিত করার লক্ষে পঞ্চগড়ে কৃষি খাতে বাজেট বরাদ্দের দাবীতে স্মারকলিপি প্রদান

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি ষষ্ঠ দিনের উদ্ধার অভিযানে কোন মরদেহ উদ্ধার হয়নি দূর্ঘটনাস্থলে স্মৃতিসৌধ নির্মাণের দাবি পূজা উদযাপন পরিষদের