Wednesday , 31 July 2024 | [bangla_date]

বীরগঞ্জে অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অসহনীয় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কয়েকদিন ধরে প্রখর রোদ ও ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সর্বস্তরের মানুষ। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানায় উৎপাদন। অন্যদিকে আমন ধান ফলনে সেচ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরাও। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর বীরগঞ্জ জেনারেল অফিস সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বীরগঞ্জ উপজেলায় ৯০ হাজার ৩ শত আবাসিক, বাণিজ্যিক ও সেচ গ্রহক রয়েছে।

বীরগঞ্জ জোনাল অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় দলুয়া সাব- স্টেশনে পিক ও অফ পিক আওয়ারে বিদ্যুৎতের চাহিদা রয়েছে ১৯ মেগাওয়াট।

কিন্তু চাহিদার বিপরীতে অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের ঘাটতি থাকায় কয়েকদিন যাবৎ দিন-রাতে বিদ্যুৎতের লোডশেডিং হচ্ছে।

অসহনীয় গরমের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারনে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন বিস্তৃর্ন উপজেলার মানুষ।

উপজেলার মরিচা ইউনিয়নের ভবানীপুর ডাঙ্গারহাট গ্রামের বিদ্যুৎ গ্রাহক মো: আশরাফ বলেন, দিনে-রাতে ১৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।

এতে চরম ভোগান্তির মধ্যে রয়েছে মানুষ।

পৌরসভার ৭নং ওয়ার্ডের আবাসিক গ্রাহক মো: জুলফিকার বলেন, কয়েক দিন আগেও আবহাওয়া কিছুটা ঠাণ্ডা ছিল।

তখন বিদ্যুতের তেমন লোডশেডিং ছিল না।

বর্তমানে গত কয়েক দিন ধরে ঘন ঘন লোডশেডিং দেখা দিয়েছে।

কয়েক দিনের প্রচণ্ড তাপদাহে নাজেহাল রাতে-দিনে দীর্ঘক্ষণ বিদ্যুৎতের ভেলকিবাজিতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে পূবালী ব্যাংক’র ৯৯তম শাখা উদ্বোধন

বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চায়না শিফট ম্যানেজার নি-হত

বোচাগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অালোচনা সভা

শেখ রাসেল দিবস পীরগঞ্জে র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হিলি বন্দরে ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

দিনাজপুরে চেরাডাঙ্গী ফুলবল একাডেমির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সচেতনতায় মাস্ক বিতরণ

বোচাগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় ২০২১ শিক্ষা বর্ষে ভর্তি জন্য লটারী অনুষ্ঠিত

শোকের ছায়ায় ম্লান হয়ে গেছে পুঁজোর আনন্দ নিখোঁজের ১৩দিনের উদ্ধার হয়নি বীরগঞ্জের স্কুল ছাত্রী সুমনা রানী সুমি

ঘোড়াঘাটে চৌধুরী গোপালপুর ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত