Wednesday , 7 August 2024 | [bangla_date]

বীরগঞ্জে দোকানপাট ভাংচুর সংখ্যালঘু পরিবারের ভয়ভীতি কমাতে মাঠে – ইউএনও

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী এর নেতৃত্বে একটি সেনাবাহিনীর টিম সহ বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ও সাতোর ইউনিয়নের মাহানপুর বাজার, ব্যাঙ্গের মোড়, ২৮ মাইল বাজারসহ বিভিন্ন বাজারের দোকানপাট ভাংচুরসহ ধ্বংসাত এলাকা পরিদর্শন করেন।
গতকাল ৭ আগষ্ট বুধবার দুপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলা, বাড়ির আসবাবপত্র লুটসহ বিভিন্ন ভয়ভীতি কমাতে ইউএনও সর্বসাধারণকে সতর্ক করেন। ইউএনও বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র ও নাগরিক মিলে দেশকে পরিবর্তন করেছে। বীরগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ও ছাত্রদের সঙ্গে পর্যায়ক্রমে মিটিং করে করা হয়েছে। কোন ধরনের সহিংসতা যেন না হয়। আবার কেউ ধ্বংসাত্মক কাজ করেন, কোন ছাড় দেয়া হবে না। দুষ্কৃতদের কোন ঠাই নাই এবং সংখ্যালঘুদের উপরে হামলা, বাড়িঘর ভাঙচুর করা যাবে না। রাত জেগে হলেও পাহারা দিয়ে রাষ্ট্রের সম্পদ এবং নিজেদের রক্ষার্থে সড়ক থাকতে আহ্বান করেন।
বৈষম্য বিরোধী আন্দোলনের বীরগঞ্জ উপজেলার সমন্বয়কারী আবু বক্কর সুমন বলেন, আমাদের মধ্যে আর কোন ধ্বংসলীলা চলবে না। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ থাকবো।
এসময় উপস্থিত ছিলেন জেমিয়ন রায়, সাকিব রহমান, ইয়াসিন ইসলাম, মেহেরুল ইসলাম মেহের, বিপ্লবী যুব উন্নয়ন সংঘ প্রাণনগর (২৫ মাইল) সংগঠনের সদস্য আদিল মাহমুদ, রিজু, আরিফ হোসেন, মোমিন, শামীম, আলী আহমেদসহ বীরগঞ্জ উপজেলার রাজনৈতিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
সমাজকর্ম দিবসের র‌্যালী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজকর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকেই সমাজের কাজ করতে হবে

সমাজকর্ম দিবসের র‌্যালী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজকর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকেই সমাজের কাজ করতে হবে

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

বীরগঞ্জে চতুর্থ ধাপের নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

বীরগঞ্জে জটিল রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

দোগাছি মেজর সাখাওয়াত কৃষিফার্মে ১৪৪ ধারা বহালে এবার ডিসি’র আদেশ

পঞ্চগড়ে পাথরাজ সেচ প্রকল্পের সংস্কার কাজ শুরু সেচ সুবিধার আওতায় আসবে দুই হাজার হেক্টর জমি

বীরগঞ্জে খাল খননে কৃষকের সর্বনাশ

হাবিপ্রবিতে হলিল্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

এবারের ঈদে নাটক ইত্যাদি নয়

পঞ্চগড়ে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত