Monday , 12 August 2024 | [bangla_date]

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে সম্মিলিত সংখ্যালঘু ছাত্র জনতার বিক্ষোভ হয়েছে। (১০ আগষ্ট-২০২৪) শনিবার বিকাল ৩ টায় সম্মিলিত সংখ্যালঘু ছাত্র জনতার আয়োজনে পৌরশহরের বিজয় চত্বরে এলাকায় সারা দেশের ন্যায় বিক্ষোভ সমাবেশে সম্মিলিত সংখ্যালঘু ছাত্র জনতার সদস্য বিপুল চন্দ্র এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিমল চন্দ্রসহ আরো অনেকে। সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পাড়ায় মহল্লায়, ও হিন্দুদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করছে দুর্বৃত্তরা। হামলা প্রতিরোধে কেউ এগিয়ে আসেনি। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। যা এই সময়ে কাম্য হতে পারে না।তারা বলেন, বৈষম্য নিরসনের কথা বলা হলেও এই হামলাকারীদের বিরুদ্ধে কোনো পক্ষই কোনো ব্যবস্থা নিচ্ছে না। একই সঙ্গে তাদের ৪ দফা দাবি বাস্তবায়নসহ সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার মনোনীত প্রার্থী সুজন

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর নির্বাচনে কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় ১৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করলেন নির্বাচন কমিশনার

সেতাবগঞ্জে আমন ধান-চাল সংগ্রহ শুরু

ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে অটোমোবাইল ওর্য়াকসপ মালিক সমিতির অভিষেক সভা

সমন্বয়হীনতার অভিযোগে খানসামা উপজেলা পরিষদের  মাসিক সমন্বয় সভা বর্জন করলো ৬ ইউপি চেয়ারম্যান

সমন্বয়হীনতার অভিযোগে খানসামা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বর্জন করলো ৬ ইউপি চেয়ারম্যান

বীরগঞ্জে শেখ রাসেলের শুভ জন্মদিন পালিত

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন—- আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় মহিলালীগ নেত্রীর প্রচারণা

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে  অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁওয়ে দাম ভাল থাকলেও অতিরিক্ত তাপমাত্রায় মিষ্টি কুমড়া নিয়ে চিন্তায় কৃষকেরা