Tuesday , 24 September 2024 | [bangla_date]

সেতাবগঞ্জ চিনিকল পূনরায় চালু করার দাবীতে মানববন্ধন ও পথ সভা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল পূনরায় চালু করার দাবিতে মঙ্গলবার চিনিকলের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও পথ সভা করেছে শ্রমিক কর্মচারী, আখচাষী ও সর্বস্তরের ছাত্র জনতা। সেতাবগঞ্জ চিনিকল পুন চালনা আন্দোলন, আহবায়ক কমিটি আয়োজিত এ পথ সভায় বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মোঃ সাদিক রিয়াজ ছৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ সফিকুল আলম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোঃ ফয়সাল মোস্তাক, আখচাষী যথাক্রমে মোঃ ফারুক আহমেদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, চিনিকল পুন চালনা আন্দোলন কমিটির আহবায়ক বদরুদ্দোজা বাপন, সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সচিব মোঃ মশিউর রহমান প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, এই চিনিকলটি যখন চালু ছিল তখন আমাদের এই অঞ্চল থেকে কোটি কোটি টাকা মানি সার্কুলার হতো। মিলটি বন্ধ থাকার কারণে এলাকার অর্থনীতি মুখ থুবরে পড়েছে। আমরা দারিদ্রসীমার নীতে বসবাস করছি। অন্য ফসল চাষ করে আখচাষীরা সংসারের খরচ চালাতে পারছেনা। দিন দিন তারা ঋণ গ্রস্থ হয়ে পড়ছে। আমাদের একমাত্র প্রানের দাবী সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু করা হোক। মিল চালু হলে এই অঞ্চলের কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এতে করে ব্যবসা বানিজ্যেরও প্রসার ঘটবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অাইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ৫০ বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন করল কেন্দ্রীয় হাইস্কুল

পঞ্চগড়ে রিক’র আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দিনাজপুর আইডিযাল রেসিডেন্সিযাল স্কুল-এর উদ্বোধন

সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না ——————পঞ্চগড়ে সারজিস আলম

বীরগঞ্জে কেন্দ্রীয় শিশু ফোরামের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

শুদ্ধাচারে জেলার শ্রেষ্ঠ খানসামার ইউএনও তাজ উদ্দিন