Thursday , 3 October 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সুগারমিল কর্মকর্তা কর্মচারিদের কৃষি বিভাগকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন !

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোারেশন এর রাস্ট্রায়াত্ব চিনিকল সমুহকে লাভজনক করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্বখাতে অর্ন্তভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ঠাকুরগাঁও সুগার মিলের কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারিরা।
৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মিল গেটের সামনে এ কর্মসুচি পালন করেন তারা। এ সময় কর্মকর্তা কর্মচারিরা অভিযোগ বলেন, কৃষি বিভাগকে রাজস্বখাতে অর্ন্তভুক্ত করার দাবি দীর্ঘ দিনের। আগের সরকার বার বার আশস্ত করেও বাস্তবায়ন করেনি। তাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্ঠা বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যত প্রদক্ষেপ নিবেন। অন্যথ্যায় আরো কঠোর কর্মসুচী প্রদানের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।
এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করে মিল গেট থেকে শুরু করে আশপাশের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবারো মিল গেটের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসুচিতে উপস্থিত ছিলেন, আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা কৃষিবিদ আবু রায়হান, শ্রমিক ইউনিনের সভাপতি উজ্জ্বল হোসেন,ঠাকুরগাঁও চিনিকলের ইক্ষু কর্মী সংসদের আহবায়ক, রফিকুল ইসলাম (ডাবলু খান), কেন্দ্রীয় সিডিএ সংসদ ঢাকা ও সমন্বয়ক আন্দোলন কমিটি সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, ঠাচিক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সোহাগসহ ঠাচিক কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরের বকুয়া ইউনিয়নে জনপ্রিয়তায় এগিয়ে চেয়ারম্যান পদ-প্রার্থী শান্ত

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

হরিপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পালাতক দুই আসামি গ্রেফতার

পীরগঞ্জে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সুন্দরী গ্রেপ্তার

বোদায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহিদুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ঘোড়াঘাটে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা

বীরগঞ্জে দিনব্যাপী কাব হলিডে ক্যাম্প অনুষ্ঠিত

হরিপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরগঞ্জে প্রাণিস্বাস্থ্য কর্মীদের মাঝে কিটবক্স ও সনদপত্র বিতরণ