Friday , 4 October 2024 | [bangla_date]

জামায়াতে ইসলামী বিরল শাখার উদ্যোগে সীরাত মাহফিল ও না’তে রাসূল (সাঃ)

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ সোমবার বিকাল ৩টা রাত পৌণে ১১টা পর্যন্ত দিনাজপুরের বিরল পাইলট স্কুল মাঠ (বিরল সরকারি কলেজ সংলগ্ন) বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সীরাত মাহফিল ও না’তে রাসুল (সাঃ) অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়েরসহ স্থানীয় সঙ্গীত শিল্পিবৃন্দ নাতে রাসুল পরিবেশনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মাও মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা উত্তর এর আমীর অধ্যক্ষ আনিছুর রহমান, নায়েবে আমীর ও বুনিয়াদপুর আলিম মাদরাসা সাবেক অধ্যক্ষ এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম আফজালুল আনাম।
প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী আলোচক বাংলাভিশন, আরটিভি- ঢাকা ও বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন। বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন এটিএন বাংলা এর আলোচক ও বিটিআইএস, এমটিআইএস ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার হাফেজ মাওঃ মাহফুজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ নাজমুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুহিয়ায় মুক্তিযোদ্ধা ও তার ছেলের উপর হামলা

সরকারি সকল নিয়োগে ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর কোটা নিশ্চিত করতেই হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় কন্যাশিশু দিবস — ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চায়ের দোকানে লরি ঢুকে নিহত ২

সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের দুর্নীতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন

পঞ্চগড়ে করতোয়া নদীতে পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের পানিতে খুশি কৃষক

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের বার্ষিক ওরশ মোবারক

বীরগঞ্জে খাল পুনঃখনন ও রেগুলেটর নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি গোপাল