Friday , 4 October 2024 | [bangla_date]

শিক্ষকদের উপর প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ কেন্দ্র করে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে স্কুলে প্রবেশ করে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এই স্কুল সম্মুখ মূল সড়কে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এইসময় শিক্ষার্থীদের শিক্ষকদের উপর হামলাকারীদের বিচারের দাবি জানান।
উল্লেখ্য, ১ অক্টোবর সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মাগুরমারী উচ্চ বিদ্যালয় এ ঘটনা ঘটে। এই ঘটনায় প্রতিষ্ঠানের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের বাদী হয়ে খানসামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০সেপ্টেম্বর (সোমবার) বিদায়ী প্রধান শিক্ষক মতীন্দ্রনাথ রায় অবসর গ্রহণ করলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের শূন্য পদে সিনিয়র শিক্ষক আব্দুল কাদেরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করে স্কুল পরিচলনা কমিটি। কিন্তু ১ অক্টোবর সকালে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টংগুয়া মাঝাপাড়ার শচীন্দ্রনাথ রায়ের ছেলে লিটন চন্দ্র রায়, টংগুয়া পুকুড়পাড়ার মৃত বছির উদ্দীনের ছেলে মো. মতিয়ার রহমান ও মো. মিজানুর রহমান প্রতিষ্ঠান চলাকালে বিদ্যালয়ে ঢুকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অশালীন ভাষায় গালিগালাজ করেন। এসময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মনমোহন (বিএসসি) তাদের বাধা দিলে মতিয়ার রহমান বিএসসি শিক্ষক মনমোহন বর্মনকে মারপিট করে। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের ও সহকারী শিক্ষক হরিকেশর বর্মন মনমোহন বর্মনকে রক্ষার জন্য এগিয়ে গেলে অভিযুক্তরা তাদেরকে কিল ঘুষি মারে। পরে তারা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে অভিযুক্ত মতিয়ার রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।আরেক অভিযুক্ত লিটন চন্দ্র রায়ের সাথে মুঠোফোনে কথা হলে তিনি মারধরের কথা অস্বীকার করেন।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজমুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সংস্থা গ্লোবাল রিলিফ ট্যাক্সের অর্থায়নে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় ৭০০টি কম্বল বিতরণ !

দিনাজপুরে মহান সান্তাল বিদ্রোহ দিবস উদযাপন

বোচাগঞ্জে সার ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জে কাবিটার সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ঢাকা-জলপাইগুড়ি ট্রেন নাম পাচ্ছে ‘মিতালী’

পীরগঞ্জে মাদক ও মোটর সাইকেল সহ ৩ যুবক গ্রেপ্তার

রাণীশংকৈলে সড়ক নির্মাণ কাজে অনিয়ম, কাজ আটকে দিলেন এলাকাবাসী

২০২০ শুধু বিএনপি’র জন্য নয় গোটা পৃথিবীর মানুষের জন্য খারাপ বছর -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আটোয়ারীতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মিষ্টি বিতরণ

বিধিনিষেধ ১৪ জুলাইয়ের পরও থাকছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী