Friday , 4 October 2024 | [bangla_date]

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ ভারতে মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
আজ বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন।
তিনি জানান,ভারতে মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সে দেশে সরকারী ছুটি থাকায় ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাই আজ বুধবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে আবারও দুদেশে মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে। তবে পানামা পোর্টে লোড-আনলোড কার্যক্রম চলমান আছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ওসি বদিউজ্জামান জানান, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মাথা গোঁজার ঠাঁই চান বৃদ্ধা

রাণীশংকৈলে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ওয়ার্ড পর্যায়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফার লিফলেট বিতরণ

বীরগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা

হাবিপ্রবিতে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

হরিপুরে সড়কের পাশে যুবকের মৃ’তদে’হ  উ’দ্ধার

হরিপুরে সড়কের পাশে যুবকের মৃ’তদে’হ উ’দ্ধার

পঞ্চগড়ের নির্বাচন মনিটরিং সেলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে নবনির্বাচিত সংসদ সদস্য নওশাদ জমির

পীরগঞ্জে লুকোচুরি ফাস্টফুড এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট উদ্বোধন