Tuesday , 5 November 2024 | [bangla_date]

পীরগঞ্জে আগুনে পুড়ল ৮টি ঘড়।। ছুটে গেলেন ইউএনও রমিজ আলম

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে অগ্নিকান্ডে ৪ টি পরিবারের ৮টি ঘড় পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে নগদ সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সুত্রে জানা যায়, পীরগঞ্জ পৌর শহরের রেল স্টেশনের পশ্চিমে জগথা মহল্লায় নাশিরের বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত হয়। আগুন ঘড়ের ভিতর দিয়ে একাধিক ঘড়ে ছরিয়ে পড়ে। এতে নাসির, মোস্তাক ও মোস্তাফিজুরের ৬টি ঘড়ের কাপড় চোপড়, আসবাবপত্র, ধান-চাল সহ সর্বস্ব পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্থ হয় তরিকুলের ২টি ঘড়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

জবাই করার ভয় দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষন ঃ ধর্ষক প্রেপ্তার

মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

বীরগঞ্জে বিষধর সাপের কামড়ে গৃহবধূ’র মৃত্যু

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী যুবতীর ধর্ষণকারীকে আটক–১

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বোদা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই

শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডর হলেন বীরগঞ্জের সহকারী শিক্ষক মতিউল ইসলাম

রাণীশংকৈলে প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর