Thursday , 7 November 2024 | [bangla_date]

নদীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর ইন্দোনেশীয় নাগরিকের মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট প্রতিনিধি \ দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর পানিতে গোসলে নেমে নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিকের মরদেহ ৪ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের করতোয়া নদীর কুলানন্দপুরঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ফাইজির রহমান (৪৮)তাবলিগ জামায়াতের সাথি হয়ে বাংলাদেশে এসেছিলেন। তাবলিগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাবলিগের ৩-৪জন মুসল্লি নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে ফাইজির নিখোঁজ হয়ে যান। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নেমে ফাইজির রহমান নামে ওই ইন্দোনেশীয় মুসল্লি মারা গেছেন। যেহেতু তিনি বিদেশি নাগরিক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাবলিগ জামাতের দায়িত্বশীল ব্যক্তিরা ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছে। এখানে তাবলিগ জামাতের জেলা আমি প্রফেসর আব্দুল হাকিমও এখানে এসেঝেন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে হাজার হাজার ভক্তের অংশগ্রহনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাষ্ট্র কাঠামোকে নির্মমভাবে হত্যা করে বিএনপি রাষ্ট্র মেরামতের কথা বলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

জেলা পরিষদ নির্বাচনের আলোড়ন তুলেছে ফুলবাড়ীতে সদস্য পদ প্রার্থী সাংবাদিক আবু শহীদ

জেলা তথ্য অফিস দিনাজপুরের উদ্যোগে মহান বিজয় দিবস ও মহান মুক্তিযুদ্ধের গল্পশুনি বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

সম্প্রীতির পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে—–নৌপরিবহণ প্রতিমন্ত্রী

জন্মবার্ষিকীতে কবি কাজী নজরুল ইসলামের  প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

জন্মবার্ষিকীতে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

সজিনা ফুল থেকে মধু উৎপাদনে ৪ তরুণের সফলতা

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির শকুন উদ্ধার