Thursday , 7 November 2024 | [bangla_date]

দিনাজপুরে শিয়ালের কামড়ে আহত ১৪

দিনাজপুরে শিয়ালের  কামড়ে আহত ১৪

দিনাজপুরে শিয়ালের কামড়ে নারীসহ ১৪ জন আহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) সদর উপজেলার উথরাইল ইউনিয়নের বেঙ্গুনদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার উথরাইল ইউনিয়নের রায়পুর গ্রামের পূর্ণিমা রানী (৩৮), মানিক রায় (৩৫), বকুল রায় (১৭), লিটন রায় (৩২), ধনঞ্জয় রায় (৫৫), সঞ্জিত রায় (৩৬), হৃদয় রায় (২৫), অনুপম রায় (১৩), সিদ্দিক (৭০) ও আজিজুর রহমান (৩৪)। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত মানিক রায় জানান, বুধবার সন্ধ্যায় ওই ইউনিয়নের বেঙ্গুনদিঘী রায়পুর গ্রাম থেকে পাশের বেঙ্গুনদিঘী পূর্বপাড়া গ্রামে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিলেন কয়েকজন। পথে বেঙ্গুনদিঘী এলাকায় একটি শিয়াল তাদের ওপর আক্রমণ করে। এতে ১৪ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর আহত হওয়ায় পূর্ণিমা রানীকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার আহতদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে।
দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. তৌহিদ জানান, হাসপাতালে ১০জন চিকিৎসা নিয়েছেন। বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভারতে রপ্তানি হচ্ছে ধান মাড়াই মেশিন

পীরগঞ্জে পাপ মোচনের আশায় পূণ্যস্নান উৎসব

বীরগঞ্জে মৎস্য চাষির মাঝে উন্নত প্রযুক্তির ওয়ারেটর মেশিন প্রদান

মেট্রোরেলে কিলোমিটার প্রতি ভাড়া ৫ টাকা, সর্বনিম্ন ২০

ফুলবাড়ীতে সবুজ হত্যা মামলার রহস্য উন্মচন কাজের লোকের কোঁদালের আঘাতে মৃত্যু

নওগাঁয় ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত 

পঞ্চগড়ে ‘বীর নিবাস’ পেলেন ৫৯ জন বীর মুক্তিযোদ্ধা

বীরগঞ্জে সাবেক এমপির সহযোগী অমৃত রায়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং  অ্যান্ড মোটিভেশন শীর্ষক সেমিনার

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক সেমিনার

বীরগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও