Saturday , 16 November 2024 | [bangla_date]

আমরা বন্ধ মিলগুলো চালু করার চেষ্টা করছি– শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ আওয়ামী সরকারের আমলে বন্ধ হওয়া দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল ১৬ নভেম্বর শনিবার পরিদর্শনে এসে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সাংবাদিকদের বলেছেন, সবইত বন্ধ হয়ে গিয়েছিল, আমরা চেষ্টা করছি বন্ধ চিনিকলগুলো একটার পর একটা চালু করার। এর মধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয় আছে। আমরা এর আগে ১২০ কোটি টাকা বরাদ্ধ করেছিলাম। এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্ধ হচ্ছে। আপনারা জানেন টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আখচাষীর প্রতিনিধিরাও আছে। যারা আখচাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ একটা সম্ভাবনাময় জায়গা। সেটাও বন্ধ করা হয়েছে। আমরা আবার এই চিনিকলটি খোলার চিন্তা করছি। চিনিকল পরিদর্শনের পূর্বে মিলের অতিথি ভবনের সামনে মিলের কর্মকর্তা/ ছাত্র সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভাও করেন তিনি। সভায় বিএনপি নেতা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, মোঃ নওশাদ আলী, ছাত্র প্রতিনিধি ফয়সাল মোস্তাক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা , চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডা. লিপিকা ভদ্র, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, চিনিকল পূর্ণ চালনা কমিটির আহবায়ক বদরুদ্দোজা বাপন, সদস্য সচিব ইসমাইল হোসেনসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে মাদ্রারাসার কমিটি গঠন ও নিয়োগ বাণ্যিজ্যের অভিযোগ

পীরগঞ্জে পীরস্থান সহ গোরস্থান রক্ষার দাবীতে মানববন্ধন ও সমাবেশ

ভেড়া পালনে সংসারের উন্নতি হয় আর বিএনপি ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ: রাণীশংকৈলে ৪জন গ্রেফতার !

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) নৌকা আর স্বতন্ত্রের ট্রাক মার্কার প্রচারনায় বিভক্ত আওয়ামী লীগ !

হরিপুরে ডাকাতির ঘটনায় মূলহোতা আনোয়ার গ্রেফতার

বীরগঞ্জে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন

পীরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

বোদায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার