Wednesday , 20 November 2024 | [bangla_date]

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সম্মেলন

মঙ্গলবার দিনাজপুরের শিশু একাডেমির অডিটোরিয়াম হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বা.জা.ফে-৮) দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন এর অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মোঃ গোলাম রাব্বানি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, উপদেষ্টা ড. মুহাদ্দিস এনামুল হক, উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চল উপদেষ্টা আফতাব উদ্দিন মোল্লা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রংপুর-দিনাজপুর অঞ্চল এর সরকারি অঞ্চল পরিচালক সহকারি আবুল হাসেম বাদল, মনিরুজ্জামান জুয়েল, দিনাজপুর জেলা উপদেষ্টা, মোঃ তৈয়ব আলী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা উত্তরের সাবেক সেক্রেটারি সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার দক্ষিণ শাখার সভাপতি আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা উত্তরের সহ-সভাপতি মোহাম্মদ রাশেদুল নবী বাবু, দিনাজপুর জেলা দক্ষিণের সেক্রেটারি মোঃ রমজান আলী, দিনাজপুর জেলার ট্রেড বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম জেলার দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোঃ মুসলিম উদ্দিন প্রমূখ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে দিনাজপুর জেলা শাখার ২৫-২৬ সালের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক সহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে শহীদ জিয়াউর রহমানের পরিবারের মাঝে ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২৫ লাখ টাকার মরদেহ সংরণের ফ্রিজার যেন কাজে আসছে না

পীরগঞ্জে হতদরিদ্র ১০০ নারী-পুরুষকে কম্বল দিল শুভসংঘ

পীরগঞ্জে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

৭২ ঘন্টার মধ্যে ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শ্রম আইন পরিপন্থী চাঁদাবাজী বন্ধ না হলে পরিবহন ধর্মঘটের ঘোষণা

পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নবীন বরণ

ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ

ফুলবাড়ীতে অজ্ঞাত রোগে একদিনের ব্যবধানে একই গ্রামে চারটি গরু ও চারটি ছাগলের মৃত্যু

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালুর ঘোষণা

সূঁচ নয়, নাক দিয়ে টেনে নেয়া টিকার বাংলাদেশে ট্রায়ালের উদ্যোগ

দিনাজপুরে ১৩টি ফায়ার সার্ভিস স্টেশন কিন্তু কোন ডুবুরি নেই