Monday , 25 November 2024 | [bangla_date]

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে অসংগতিগুলো খতিয়ে দেখা হচ্ছে —–উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\দেশে রেলপথ নৌপথ সড়কপথে প্রয়োজন ছাড়া কি কি অসংগতিপূর্ণ কাজ করা হয়েছে এবং নানা রকম প্রকল্পসহ মেগা প্রজেক্টের কাজ হাতে নেয়া হয়েছিল, যেগুলোর আদৌ কোন প্রয়োজন ছিল কি না ও এগুলোতে কি ধরনের অনিয়ম অসংগতি রয়েছে আমরা এগুলো খতিয়ে দেখছি এবং চিহ্নিত করছি। এরপর অপ্রয়োজনীয় স্থানে যেগুলো সেসব বাদ দিয়ে জনগণের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো যেকোন পথেই হোক সংস্কার বা নির্মান করা হবে। তিনি আরো বলেন দেখুন দেশে অসংখ্য মেগা প্রজেক্ট হাতে নেয়া হয়েছিল এখন দেখতে পাচ্ছি এগুলো কারণ ছাড়াই করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন কালে এসব কথা বলেন রেলপথ জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান।
তিনি আরো বলেন বৃটিশ আমলের ৪ লাইনের শ্রেষ্ঠ রেলওয়ে জংশন উত্তরাঞ্চলের পার্বতীপুর। অথচ দৃশ্যমান তেমন কোন উন্নয়ন হয়নি রেল ষ্ঠেশনসহ অন্যান্য স্থাপনাগুলোতে। কেলোকা আছে বলে তবুও পার্বতীপুর রেলওয়ের একটু গ্রহনযোগ্যতা রয়েছে । উপদেষ্টা কারখানা পরিদর্শন শেষে সি এক্সের এর মিলনায়তনে কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন। দুপুরের পর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে যাত্রা করেন। সেখানে রেলওয়ে কারখানা পরিদশন করে আগষ্ট বিপ্লবে একজন শহিদের কবর জিয়ারতে অংশ নিবেন বলে রেল সূত্রে জানা যায়।
উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ছিলেন একান্ত সচিব, বাংলাদেশ রেলওয়ে ডিজি, এডিজি, পশ্চিম রেলওয়ের জিএম, দিনাজপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আরো অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে অটো চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

কাহারোলে আশার আলো দেখছেন মৎস্য চাষীরা

কাহারোলে সাংবাদিকের সাথে বিএনপির নেতা-মেহেদী হাসান সুমনের মত বিনিময়

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের গণশুনানিতে উপকৃত মানুষেরা !

শেখ রাসেল বেঁচে থাকলে পিতার মত আদর্শবান রাজনীতিক হতেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর বাকবিশিসের নেতৃবৃন্দের ১১ দফা দাবী বাস্তাবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁও পুলিশ সুপারসহ এসপি পদমর্যাদার ১৩ কর্মকর্তার বদলি

ঘোড়াঘাটে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

বীরগঞ্জ পল্লীতে জড়াজীর্ণ ঘরে জীবনের ঝুঁকি নিয়ে নিরুপায় সাত সদস্যের পরিবারের বসবাস