Thursday , 5 December 2024 | [bangla_date]

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক উন্মোচন ৫ ডিসেম্বর

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত  কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক  উন্মোচন ৫ ডিসেম্বর

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থে “কুহক”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর বিকাল ৪টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে।
দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে “কুহক” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট নারী নেত্রী ও বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান। আলোচক হিসেবে গ্রন্থের উপর আলোচনা করবেন কবি ও প্রয়াসী’র সম্পাদক জলিল আহমেদ, কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, গবেষক ও লেখক ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, লেখক ও গবেষক ড. মারুফা বেগম, সমাজকর্মী রশীদুল আরা আফরিন, কবি ও গবেষক চাষা হাবিব, কবি ও প্রাবন্ধিক আযাদ কালাম, প্রফেসর মোঃ সাজেদুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক জিনাত রহমান, কবি ও সঙ্গীত শিল্পী কমল কুজুর এবং কাব্যকথার সম্পাদক কবি নিরঞ্জন হীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু। স্বাগত বক্তব্য রাখবেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। কবি ও গীতিকার এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার-চেতনাচাষী এই কবির কবিতায় মানুষের মনন ও অগ্রাধিকার মানবিক নৈতিকতায় সৌন্দর্য প্রিয়তা প্রাধান্য পায়। তাঁর কবিতায় প্রাণ পায় মানুষ এবং মানব জনম। তিনি সংকীর্ণ জাতীয়তাবাদের অবিশ্বাসী এবং নিবীশ্বর চেতনাচাষী, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী মানুষ। তাই তো তিনি বলেন, আমি লেখাজীবি নই- কবিতাজীবিও নই- আমি শুধু একজন চেতনা চাষী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় গণিত অলিম্পিয়াড প্রাথমিক শিক্ষকদের ৬ দিন ব্যাপী প্রশিক্ষণে সনদপত্র বিতরণ

পবিত্র ্ঈদ উল আযহা উপলক্ষে দিনাজপুরে নি¤œ আয়ের মানুষের মাঝে টিসিবি“র পণ্য বিতরণ কার্য্যক্রম শুরু

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ কাল।। যে সময় বাংলাদেশ থেকে দেখা যাবে

পঞ্চগড়ে রিক’র উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

মেলায় পছন্দের জীবনসঙ্গী মিলে এমন ধারণা দুই শত বছরের ঐতিহ্য বীরগঞ্জের আদিবাসী মিলন মেলা

দেশের উন্নয়নে ঈশান্বিত হয়ে একটি মহল ধর্মের কথা বলে অপপ্রয়াস চালাচ্ছে–রেলপথ মন্ত্রী

বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিইউএস এর উদ্যোগে বিনামূল্যে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ

প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর পাল্টাপুর ইউনিয়ন শাখার আলোচনা সভা ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর শহরে ট্রাফিক নিয়ন্ত্রনের কাজে শিক্ষার্থীদের পাশে এবার কবি সাহিত্যিকরা