Friday , 6 December 2024 | [bangla_date]

বীরগঞ্জে গাছ ফেলে রাস্তায় ডাকাতি কালে জনতার হাতে এক ডাকাত আটক

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভোর রাতে ডাকাতি কালে এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জামালপুর হাট এলাকার মো: রস্তম আলীর ছেলে সাজু মিয়া (৫৫) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সালাইপুর শিয়াল কোট এলাকার মনির হোসেন নামের এক ডাকাত সহ অন্যান্যরা পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর পৌরশহর থেকে বীরগঞ্জ -পীরগঞ্জ রাস্তাটি রাতে খুব ঝুঁকিপূর্ণ। পুর্বে সন্ধ্যার পর ওই রাস্তায় প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতো।

এ কারণে বীরগঞ্জ থানার পুলিশের টিম সক্রিয় রাখা সত্ত্বেও বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)
রাত প্রায় ৪ টার দিকে উপজেলার
সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর নামক এলাকার পাকা রাস্তার উপর বীরগঞ্জ-পীরগঞ্জ গামী পাকা রাস্তার উপর কতিপয় ডাকাত দল গাছ কেটে ফেলে রাস্তা ব্যারিকেট দিয়ে ডাকাতি করার প্রস্তুতি নেয়।

এ সময়ে পীরগঞ্জ থেকে ছেড়ে আসা গ্যাসের বড় সিলিন্ডারবাহী ( বাগেরহাট-ঢ-৬১-০০২২) গাড়ীকে
আক্রমণ করে স্বশস্ত্র ডাকাত দল।

গাড়ির পিছনে থাকা হেলপার মোঃ সবুজ মিয়া (২৫) চিৎকার শুরু করলে লোকজন ঘটনাস্থলে গিয়ে এক ডাকাত কে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।

পরে আটক ডাকাত কে উত্তম-মধ্যম দিয়ে বীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়, বর্তমানে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তজেলা ডাকাত দলের সদস্য সাজু মিয়া চিকিৎসাধীন রয়েছে।

একই রাতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের হঠাৎ পাড়া বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ সাহেবুল ইসলাম খোকনের টিনসেড পাকা বাড়ীর টিনের মূল গেটের গ্রিল কেটে ৩ টি বাইসাইকেল ও ব্যবসার নতুন কাপড়ের আনুমানিক ৫০-৬০ হাজার টাকার গাট্টি চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনা সমুহের সত্যতা স্বীকার করে বলেন, আমি নিজেই ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি, পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এপেক্স ক্লাবের দায়িত্ব হস্তান্তরকালে স্বরূপ বকসী বাচ্চু এপেক্স ক্লাব পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে

ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলায় জমজমাট ঘোড়ার হাট

রাণীশংকৈলে গাজাঁ গাছসহ আটক-১

ফারাহ্ দিবা শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে ম্যাজিস্ট্রেট ঠেকালেন বাল্যবিবাহ, জরিমানা আদায়

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক দবিরুলের স্মৃতিসৌধে পরিবারের শ্রদ্ধা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভার্স্কয ভাংচুর রাণীশংকৈল ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

চিরিরবন্দরে স্কুলছাত্রকে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টায় মামলা