Saturday , 14 December 2024 | [bangla_date]

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যু জানাযা ও দাফন কার্য সম্পন্ন

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও দিনাজপুর রোটারি ক্লাবের সেক্রেটারি এডভোকেট হুসনা-উল- আসমা এর পিতা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অবসরপ্রাপ্ত সাবেক সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ (৭০) এর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের রাজারামপুর ফুটবল খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তা,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লোকমান হাকিম। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
গার্ড অব অনার এর পর মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। শেষে শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
উক্ত জানাযা ও দাফন কার্যে মরহুমের পরিবারের সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আইনজীবী বৃন্দ, দিনাজপুর রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আরিফুর রহমান আরিফ, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লীবৃন্দ অংশ নেন। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন রাজারামপুর জামে মসজিদের ইমাম মোঃ এরশাদুল হক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে চিনিকলের এমডিসহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা

দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বীরগঞ্জে আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাণীশংকৈলে নির্বিঘ্নে পশুর হাট চালালো ইজারাদার

হরিপুরে জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

দিনাজপুরে মানবিক সাহায্য সংস্থার নতুন শাখা উদ্বোধন \ ৩ জন উদ্যোক্তার মাঝে ৫ লক্ষ টাকা করে ঋণ বিতরণ

পিবিআইয়ের মনগড়া প্রতিবেদনে সাংবাদিক কারাগারে রাণীশংকৈলে সাংবাদিকদের ক্ষোভ

বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে  “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে  খুরশীদ জাহান হক” শীর্ষক সেমিনার

বেগম খুরশীদ জাহান হক-এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে খুরশীদ জাহান হক” শীর্ষক সেমিনার

খানসামায় বিদ্যালয়ের জমি দখল করে প্রধান শিক্ষক বাড়ি নির্মাণ করার অভিযোগে সাময়িক বরখাস্ত

হাবিপ্রবি শুভসংঘের সাধারণ জ্ঞান পাঠের আসর